শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সুগন্ধির গন্ধ কিছুতেই টেকে না? ৫ টোটকায় দীর্ঘস্থায়ী হবে সুবাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১২০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গন্ধির উপর দোষ চাপানোর আগে জেনে নিন, সেটি ব্যবহার করার সময়ে আপনার কোনও ভুলভ্রান্তি হচ্ছে কি না? কিছু অভ্যাসের জন্যও সুগন্ধির রেশ তাড়াতাড়ি মিলিয়ে যেতে পারে।

বন্ধুর সঙ্গে দেখা হলেই তার সুগন্ধির গন্ধতে মন ভরে যায়। ওর থেকে সুগন্ধির নামটা জেনে খুব শখ করে দামি একটি সুগন্ধি কিনে আনলেন। সেজেগুজে সুগন্ধি লাগিয়ে হয়তো বিশেষ মানুষের সঙ্গে দেখা করে বেরোলেন। অথচ গন্তব্যে পৌঁছনোর আগেই গন্ধ গেল মিলিয়ে। তাতে মনটা খারাপ হয়ে যাওয়ারই কথা। বন্ধুর গায়ে তো অনেক ক্ষণ টিকে থাকে গন্ধ অথচ আপনার এই হাল কেন, ভেবেই নাজেহাল? তবে সুগন্ধির উপর দোষ চাপানোর আগে জেনে নিন, সেটি ব্যবহার করার সময়ে আপনার কোনও ভুলভ্রান্তি হচ্ছে কি না? কিছু অভ্যাসের জন্যও সুগন্ধির রেশ তাড়াতাড়ি মিলিয়ে যেতে পারে।

১) অনেকের অভ্যাস বাথরুমে বাকি প্রসাধনীর সঙ্গে সুগন্ধিও রেখে দেওয়া। কিন্তু বাথরুমে আর্দ্রতা সব সময়ে বেশি থাকে। সুগন্ধি রাখতে হয় একটু অন্ধকার কিন্তু শুকনো জায়গায়।

২) পাল্‌স পয়েন্টে সুগন্ধি লাগালে সেটা অনেক ক্ষণ থাকে, এ কথা সত্যি। কিন্তু বেশির ভাগ মানুষই লাগানোর পর হাত দু’টো ঘষে নেন। এটা করলে কিন্তু গন্ধ টিকে থাকে না, বরং উড়ে যায়। তার চেয়ে হাওয়ায় শুকোতে দিন।

৩) অনেকে ব্যবহারের আগে সুগন্ধির শিশি ঝাঁকিয়ে নেন। কিন্তু এতে হিতে বিপরীত হয়। সুগন্ধির সঙ্গে হাওয়া মিশে তার আসল গন্ধ উবে যায়।

৪) গোসলের ঠিক পরে ত্বকের রন্ধ্রগুলি খোলা থাকে, সেই সময়টি ত্বকে সুগন্ধি লাগানোর জন্য আদর্শ। গোসল সেরে গায়ে ময়শ্চারাইজ়ার ব্যবহার করে নিয়ে সুগন্ধি লাগিয়ে ফেলতে পারেন । গন্ধ দীর্ঘ ক্ষণ টিকে থাকবে।

৫) যদি সুগন্ধি স্প্রে করার আগে সেই জায়গায় একটু পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন, তা হলে অনেক ক্ষণ গন্ধ গায়ে লেগে থাকবে।

সুত্রঃ আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit