শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ভিন্নধর্মী রেসিপি, বানিয়ে ফেলুন তরমুজের লাড্ডু!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গ্রীষ্মের জনপ্রিয় ফল তরমুজ। গরমে একদণ্ড আরাম দেয় এই রসালো ফল। পুষ্টিবিদরা বলেন, তরমুজের ৯২ শতাংশই পানি। আর থাকে ভিটামিন ও এবং সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। যে কারণে শরীর হাইড্রেট করে ও তরতাজা রাখতে সহায়তা করে এই ফল।

তরমুজ শুধুও খাওয়া যায়। আবার এটি দিয়ে বিভিন্ন ধরনের পানীয়ও তৈরি করা যায়। কিন্তু তরমুজের লাড্ডু খেয়েছেন কি? একবার ট্রাই করে দেখতেই পারেন!

দেখে নিন কী ভাবে বানাবেন-

উপকরণ – একটা তরমুজ, পরিমাণমতো ঘি, আধ কাপ সুজি, গুঁড়ো দুধ পরিমাণমতো, স্বাদমতো চিনি, পরিমাণমতো শুকনো নারকেল গুঁড়ো।

তরমুজ লাড্ডু তৈরির পদ্ধতি – প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। বীজগুলো বেছে ফেলে দেবেন। মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবেন তরমুজ। আলাদা করে পানি মেশানোর প্রয়োজন নেই। কড়াইতে ঘি গরম করে সুজি দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। সুজি হালকা ভাজা ভাজা হলে নামিয়ে নিন। এর পরে ওই কড়াই ধুয়ে তাতে তরমুজের পেস্ট দিন। একটু নাড়াচাড়া করে এতে গুঁড়ো দুধ আর চিনি মিশিয়ে দিন। ঘন ঘন নাড়তে থাকুন।

কিছুক্ষণ রান্না করার পরে তরমুজের মিশ্রণ ঘন হয়ে এলে এর মধ্যে শুকনো নারকেল গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। আরও কিছু ক্ষণ রান্নার পর দিয়ে দিন ভাজা সুজি। ক্রমাগত নাড়তে থাকুন। দেখবেন একটা সময় এটি সুজি হালুয়ার মতো হয়ে যাবে। তরমুজ-সুজির মিশ্রণটি যখন প্যানের গা ছেড়ে উঠে আসবে, তখন সামান্য ঘি ছড়িয়ে একটু নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হতে দিন। তার পর দু’হাতে ঘি মেখে অল্প অল্প করে নিয়ে গোল করে তৈরি করুন লাড্ডু। শুকনো নারকেলের গুঁড়োয় সবকটা লাড্ডু কোট করে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মুখরোচক তরমুজের লাড্ডু!

কিউটিভি/অনিমা/১৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit