শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নববর্ষের প্রথম দিন কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৪০ Time View

লাইফস্টাইল ডেস্ক : আজ শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩। পহেলা বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ। ভাগ্যরেখা অনুযায়ী বাংলা নববর্ষের প্রথম দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতে আগাম ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

 
মেষ: সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে। কর্মস্থানে কোনো বিবাদ অনেক দূর যাবে, একটু সাবধান থাকুন। একা থাকতে ভালো লাগবে। জমি বা বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। অতিথির কারণে ব্যয় বাড়তে পারে। ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা।

বৃষ: ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে। কোনো আত্মীয়র বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। ব্যবসায় আয় বাড়বে। অতিরিক্ত খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন। পড়াশোনার ক্ষেত্রে সুনাম পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে।
 
মিথুন: ব্যবসায় কারো কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। সন্তানের বিষয়েও অশান্তি হতে পারে। এসব অশান্তির কারণে মন ভালো থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে।
 
​কর্কট: মনের মতো পরিবেশ পেতে পারেন। দাম্পত্যজীবন খুব ভালো কাটতে পারে। কর্মস্থানের পরিবর্তন হতে পারে। বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো হবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।
 
​সিংহ: স্ত্রীর সঙ্গে তর্ক থেকে কোনো ক্ষতি হতে পারে। ব্যবসায় চাপ বাড়বে। প্রেমে আঘাত পেতে পারেন। সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বাড়তে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে।
 
​কন্যা: সম্পত্তির ব্যাপারে আত্মীয়র সঙ্গে বিবাদ বাধতে পারে। সংসারে ব্যয় বাড়তে পারে। ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি। সংসারে অশান্তির জন্য পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে না। নতুন কাজের যোগাযোগ হতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।
 
তুলা: আয়ের দিক থেকে দিনটি ভালো। ব্যবসায় নতুন ব্যবস্থা। চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে। কোনো কারণে মানসিক কষ্ট পাওয়ার আশঙ্কা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ।
 
​বৃশ্চিক: আপনার মাধ্যমে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। বাড়িতে ভুল কাজ করার জন্য ভয়। ব্যবসায় ফল মধ্যম। পরিশ্রম হবে প্রচুর। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি।
 
​ধনু: রাজনীতিকদের জন্য ভালো খবর আসতে পারে। সারা দিন কর্মব্যস্ত থাকতে হবে। অযথা অশান্তি হতে পারে। প্রিয়জনের জন্য মনঃকষ্ট। বাড়তি খরচের ব্যাপারে দুশ্চিন্তা। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় কারো সঙ্গে তর্ক। চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি।
  
​মকর: পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে।
 
​কুম্ভ: কোনো নামি সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে বিবাদ। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। বাড়ির বাইরে কারো সঙ্গে বিবাদ হতে পারে। কর্মস্থানে আপনাকে কারো কথামতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে আপনি আশানুরূপ সাহায্য পাবেন না। বেশি কথা বলার জন্য সংসারে বিবাদ হতে পারে।
 
​মীন: প্রেমের ক্ষেত্রে শান্তি পেতে পারেন। সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit