বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

রমজানের শেষ দশকে মুমিনের করণীয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : রমজানের রোজা কবুল হওয়া তথা রমজান ফলপ্রসূ হলো কি না তা নিয়ে উদ্বিগ্ন থাকতেন পূর্বসূরি বুজুর্গরা। বিশেষত রমজানের শেষভাগে তাদের ব্যাপারে উদ্বেগ বেড়ে যেত। রমজানের শেষভাগে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলতেন, ‘আমাদের মধ্যে কার রোজা কবুল হলো, আমরা তাঁকে অভিনন্দন জানাব এবং কে বঞ্চিত হলো তাঁর জন্য আমরা দুঃখ প্রকাশ করব। হে সৌভাগ্যবান! যার রোজা কবুল হয়েছে তোমাকে অভিনন্দন এবং হে হতভাগা! যার রোজা প্রত্যাখ্যাত হয়েছে আল্লাহ তোমার পাপ মার্জনা করুন।’ (লাতায়িফুল মাআরিফ, পৃষ্ঠা ২১০)

রমজানে কোনো মুমিন নিজের ভেতর পরিবর্তন আনতে পারলেন কি না তা বোঝা যায় তার পরবর্তী সময়ের আমল ও আচরণ দ্বারা। ইবনে রজব হাম্বলি (রহ.) বলেন, ‘রমজানের রোজা কবুল হওয়ার লক্ষণ হলো রমজানের পর পুনরায় রোজা রাখতে সক্ষম হওয়া। কেননা আল্লাহ যখন কোনো বান্দার আমল কবুল করেন তখন তাকে সে আমল পুনরায় করার তাওফিক দেন।’ (লাতায়িফুল মাআরিফ, পৃষ্ঠা ২২১)

শেষ দশক ফসল ঘরে তোলার সময় : পুরো রমজান মাসই মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। তবে শেষ দশকের গুরুত্ব সবচেয়ে বেশি। এটা পবিত্র রমজানের ফসল ঘরে তোলার সময়। কেননা বেশির ভাগ আলেমের মতে, এ দশকেই রয়েছে ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত। কোরআনের ভাষ্যমতে যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। আর মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কি জানো? মহিমান্বিত রাত হাজার মাসের চেয়ে উত্তম।’ (সুরা কদর, আয়াত : ১-৩)

মহানবী (সা.) রমজানের শেষ দশকে ইবাদত-বন্দেগিতে আরো বেশি মনোযোগী হতেন। আয়েশা (রা.) বলেন, ‘রমজানের শেষ দশক এলে রাসুল (সা.) কোমর শক্ত করে বেঁধে নিতেন, রাত জেগে থাকতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন।’ (সহিহ বুখারি, হাদিস : ২০২৪)

অপর বর্ণনায় মহানবী (সা.) বলেছেন, ‘ওই ব্যক্তির নাক ধুলাধূসরিত হোক যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫৪৫)

আল্লাহ সবাইকে রমজানের ক্ষমা, অনুগ্রহ ও বরকত নসিব করুন এবং রমজানের শিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনে পরিবর্তন আনার তাওফিক দিন। আমিন

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit