শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

যে খাবারে বাড়তে পারে থাইরয়েড সমস্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৯৯ Time View

লাইফস্টাইল ডেস্ক : প্রথমেই জেনে নেয়া যাক থাইরয়েড সমস্যাটা কী? থাইরয়েড গ্রন্থিটি আমাদের শ্বাসনালির সামনের দিকে অবস্থিত। এই গ্রন্থি থেকে দুই ধরনের হরমোন টি থ্রি ও টি ফোর নিঃসরিত হয়। আমাদের শরীরের রক্তে একটি নির্দিষ্ট মাত্রায় এই হরমোন থাকে।

তাই থাইরয়েডের সমস্যা প্রধানত দুই ধরনের হয়। হাইপারথাইরয়েডিজমে রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ বেড়ে যায়। আর অন্যটি হলো, হাইপোথাইরয়েডিজমে রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ কমে যায়। শরীরে থাইরয়েডের সমস্যা শুরু হলে দেখা দেয় নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা। যার মধ্যে উল্লেখযোগ্য কিছু সমস্যা হলো: ক্লান্তিবোধ, ওজন বেড়ে যাওয়া, গরম আবহাওয়ায়ও শীত অনুভূত হওয়া ইত্যাদি।

অনেক সময় রোগীর বিপাকে সমস্যাসহ হৃদ্‌স্পন্দনও কমতে শুরু করে থাইরয়েড সমস্যায়। এ সমস্যা আরও বেড়ে যেতে পারে বিশেষ কিছু খাবারের কারণে। থাইরয়েডের সমস্যা যে খাবারগুলো আরও বাড়িয়ে তোলে সেগুলো হলো–

১। সয়াবিন বা সয়াবিনজাতীয় সব খাবার: বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে, সয়ার খাবার খেলে থাইরয়েডের ওষুধ ঠিকমতো কাজ না-ও করতে পারে। তাই সয়াবিন, সয়ার দুধ, টফুর মতো খাবার মেপে খাওয়াই ভালো।

২। বাঁধাকপি-ফুলকপি: কপির মতো যেকোনো খাবারেও সমস্যা হতে পারে থাইরয়েডের ওষুধে। অনেকেই ওজন ঝরাতে ফুলকপি বা বাঁধাকপির মতো শাকসবাজি রাখেন খাদ্যতালিকায়। কিন্তু থাইরয়েড থাকলে এসব খাবার এড়িয়ে চলা উচিত।

৩। কফি: ক্যাফেইন এমনিতেই শরীরের নানা রকম ক্ষতি করে। থাইরয়েড থাকলেও অত্যধিক ক্যাফেইন শরীরের জন্য আরও ক্ষতিকর হয়ে ওঠে। তবে কফি একদমই ছেড়ে দিতে হবে এমনটা নয়। সকালের দিকে কফি খেতে পারেন। কিন্তু বেলা বাড়ার পর তা আর না খাওয়াই ভালো।

৪। মিষ্টি: যেকোনো খাবার যাতে চিনি বা বাড়তি মিষ্টি দেয়া হয়েছে, তা খাদ্যতালিকা থেকে বাদ দিন। থাইরয়েডের সমস্যা থাকলে চিনির বদলে গুড় বা মধুজাতীয় কিছু রান্নায় ব্যবহার করতে পারেন।

৫। প্যাকেটজাত খাবার: বাজারে তৈরি প্যাকেটজাত খাবারে বাড়তি লবণ, চিনি এবং তেল থাকবেই। তাই এ ধরনের খাবার এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত খাবারও না খাওয়াই ভালো।

৬। দুগ্ধজাত খাবার: বেশির ভাগ চিকিৎসকই মনে করেন, দুগ্ধজাত খাবার শরীরে হরমোনের তারতম্য আরও বাড়িয়ে দেয়। তাই দুধ, মাখন, চিজের মতো খাবার এড়িয়ে যাওয়াই ভালো। তবে দই হজমের পক্ষে খুবই উপকারী। দই খাওয়া যাবে কি না, তা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নিন।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit