শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ঘরোয়া উপায়ে দূর করুন ত্বকের পোড়া দাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৯৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমকালে ত্বকে ট্যান, র‍্যাশ বা লালচে ভাব পড়া খুবই সাধারণ। এই সব সমস্যাই মূলত দেখা যায় সূর্যের অতিরিক্ত তাপের ফলে। রোদে বাইরে বেরোলে ত্বকে ট্যান পড়তে পারে। আর ত্বক সেনসিটিভ হলে র‍্যাশ, ফুসকুড়ি এবং ত্বক লালচে হয়ে যেতে পারে। ত্বকে জ্বালাভাবও দেখা দেয়। এই সব সমস্যার সমাধানের জন্য ত্বকের সঠিক যত্নের প্রয়োজন।

ট্যান পড়ার কারণে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ঢাকা পড়ে এবং কালো দাগছোপ হয়ে যায়। তবে ট্যান তোলার জন্য পার্লারে গিয়ে কাড়ি কাড়ি টাকা খরচ করার প্রয়োজন নেই। ঘরে বসেই ত্বকের ট্যান দূর করতে পারবেন অনায়াসে।

শসা, গোলাপ জল এবং লেবুর রস – লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে, শসার রস এবং গোলাপ জল ত্বক ঠান্ডা ও প্রশমিত করে। এক টেবিল চামচ শসার রস, লেবুর রস এবং গোলাপ জল ভালো করে মিশিয়ে ট্যানের ওপর লাগান। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করতে পারেন।

নারকেল দুধ – নারকেলের দুধ ত্বকে পুষ্টি জোগায় এবং হাইড্রেট করে। এতে থাকা ভিটামিন সি এবং হালকা অ্যাসিড ট্যান অপসারণে দারুণ কার্যকর। নারকেল দুধ দিয়ে ট্যানের জায়গায় কয়েক সেকেন্ড ম্যাসাজ করুন। তারপর ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ওটস এবং বাটারমিল্ক – একটি পাত্রে দুই টেবিল চামচ ওটমিল গুঁড়োর সঙ্গে তিন-চার টেবিল চামচ বাটারমিল্ক মিশিয়ে ট্যানের জায়গায় লাগান। বৃত্তাকার গতিতে আলতো করে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর ১৫ মিনিট রেখে দিন। ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

দুধ এবং স্ট্রবেরি – এই মিশ্রণটি ত্বকের বর্ণ উন্নত করে এবং কালো দাগছোপ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। চার-পাঁচটি স্ট্রবেরি পেস্ট করে, তাতে দুই টেবিল চামচ দুধের সর মিশিয়ে মুখে লাগান। আধ ঘণ্টা রাখার পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

হলুদ এবং মধু – হলুদ দিয়ে তৈরি ফেস প্যাকও ত্বকের ট্যান দূর করতে কাজে লাগে। হলুদের সঙ্গে মধু এবং দুধের সর মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

টমেটো ফেস প্যাক – অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ টমেটো ট্যান অপসারণে ভালো কাজে আসে। এ ছাড়া, টমেটো ত্বকে বার্ধক্যের ছাপও কমায়, ত্বক মসৃণ করে, পিগমেন্টেশন দূর করে। একটি পাকা টমেটো মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিন। এটি ছেঁকে নিয়ে অবশিষ্ট টমেটোর পাল্প মুখে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit