শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

রঙিন সাজে হবে বৈশাখ উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১১০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে সাজের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো একটি সুন্দর বেইস মেকআপ তৈরি। কারণ একটি সুন্দর বেইস মেকআপের ওপরই পুরো সাজসজ্জা নির্ভর করে। সুন্দর ন্যাচারাল একটি বেইস মেকআপের জন্য প্রথমে পরিষ্কার মুখে এক টুকরো বরফ ঘষে নিন। এতে গরমে মেকআপে আপনি অনেকটাই আরাম পাবেন।

এরপর একটি ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে আপনার ত্বককে বেইস মেকআপের জন্য রেডি করুন। এরপর আপনার ত্বকের কালো দাগগুলো ঢেকে দিতে সেসব জায়গায় একটি ভালো ব্র্যান্ডের ওয়াটার প্রুফ কনজিলার লাগিয়ে নিন। একটি ভেজা বিউটি পাফ দিয়ে কনজিলারটি সেট করে নিন। এতে মুখে ঘামের পরিমাণ আপনার অনকটাই কমে যাবে। এরপর তিন কালারের ফাউন্ডেশন পরিমাণমতো নিয়ে একটি স্কিন শেড তৈরি করে মুখে সেট করুন। তবে খেয়াল রাখবেন এই স্কিন শেড যেন আমাদের ত্বকের সঙ্গে মিল থাকে।

এবার একটি পাতলা টিস্যু নিন। সেখান থেকে টিস্যুর আরও কিছু অংশ বের করুন। এবার সবচেয়ে পাতলা টিস্যু দিয়ে দিন মুখের ওপর। এক্ষেত্রে কোনোভাবেই টিস্যু মুখের ওপর ঘষা যাবে না। মুখের অতিরিক্ত মেকআপগুলো তুলে নিতে আপনি এ পর্যায়ে টিস্যু মুখের ওপর হালকা ড্যাপ ড্যাপ করে বা চেপে চেপে দিন। এ কাজ শেষ হয়ে গেলে আবার  নতুন পাতলা টিস্যু মুখের ওপর চেপে ধরুন। টিস্যুর ওপর দিয়েই অ্যাপ্লাই করুন ফেস পাউডার। এ কাজটি করার জন্য ফ্লপি টাইপের মেকআপ ব্রাশের পরিবর্তে একটু শক্ত ধরনের ঘন মেকআপ ব্রাশ ব্যবহার করুন।

সুন্দর একটি লুকের জন্য পোশাকের সঙ্গে মিলিয়ে অথবা পিচ শেডের আইশ্যাডো লাগাতে পারেন। গাঢ় কালো কাজলে একে নিতে পারেন চোখের ওপর ও নিচে আইলাইনার। লাল, গোলাপি, মেরুন, ওয়াইন, যে কোনো শেডের ম্যাট লিপস্টিককে এ সময় প্রাধান্য দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। বড়ো কানের দুলের সঙ্গে বৈশাখের লাল সাদা শেডের শাড়িতে বিশেষ এ দিনটিতে নিজেকে সাজাতে পারেন। গরম থেকে মুক্তি পেতে চুল খোলা না রেখে বেনি বা খোঁপা করুন। আর অবশ্যই তাতে গুঁজে দিন একগুচ্ছ ফুল বা বেলি ফুলের মালা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit