রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

আটোয়ারীতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১২২ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ -।(এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ এপ্রিল) উপজেলা অডিটোরিয়ামে কৃষক-কৃষাণীদের উপস্থিতিতে কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিআইজি’র সম্পাদক মোঃ এমদাদুল হক। কৃষি বিভাগের সার্বিক কর্মকান্ড তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নূরজাহান খাতুন। ভিডিও চিত্র প্রদর্শন সহ বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায়। উদ্যোক্তাদের মধ্যে নিজের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সফল উদ্যাক্তা আমিনা খাতুন ও সোহরাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কুষি কর্মকর্তা রবীন্দ্র নাথ সেন।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit