শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

হজমের গোলমাল? কোন ৩ টোটকায় মিলবে রেহাই?

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১১৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে হজমের সমস্যা বেড়ে যায়। কিন্তু খুব বেশি ওষুধনির্ভর হয়ে পড়া মোটেই ভাল নয়। ঘরোয়া উপায়ে কী ভাবে সামলাবেন হজমের সমস্যা?

অনুষ্ঠান বাড়িতে একটু বেশি খেয়ে ফেললে কিংবা তেলমশলার পরিমাণ সামান্য বেশি হয়ে গেলেই পেটের গোলমাল শুরু হয়ে যায়। আর কথায় কথায় মুঠো মুঠো ওষুধ খাওয়ার অভ্যাস তো আছেই। চিকিৎসকদের মতে, গ্যাস-এসিডিটির সমস্যা আজকাল ঘরে ঘরে। গরমে এই সমস্যা আরও বেড়ে যায়। কিন্তু খুব বেশি ওষুধনির্ভর হয়ে পড়া মোটেই ভাল নয়।

ঘন ঘন গ্যাসের ওষুধ খাওয়ার অভ্যাস নানা ক্রনিক অসুখকে ডেকে আনে। তাই স্বাভাবিক উপায়ে হজম ক্ষমতা বাড়ানো ও হজম উপযোগী খাবার খাওয়াই প্রয়োজন। স্বাস্থ্যকর খাদ্যাভাস ও কয়েকটি কৌশল মেনে চললেই হজমের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন সহজেই।

অশ্বগন্ধা

অশ্বগন্ধা অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ, যা প্রদাহ কমাতে এবং শরীরের বিপাক হার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিপাকহার বাড়লেই ওজন ঝরার প্রক্রিয়া তরান্বিত হবে। গরম পড়লেই হজমজনিত সমস‍্যার শিকার হন অনেকে। অশ্বগন্ধা কিন্তু সেই সমস‍্যার চটজলদি সমাধান করতে সিদ্ধহস্ত। এক চামচ অশ্বগন্ধার গুঁড়ো ঈষদুষ্ণ পানিতে গুলে দশ মিনিট রেখে তার পর সেই পানীয় খেয়ে ফেলুন। দিনে এক থেকে দু’বার এই পানীয় খেতে পারেন।

অর্জুনের ছাল

অর্জুন গাছের ছাল উচ্চ রক্তচাপের মাত্রা কমাতে পারে। এমনি সর্দিকাশি কমাতে এর উপকারিতা বহু। এই গাছের ছালে কোয়েনজাইম কিউ১০ থাকায় রক্তচাপের মাত্রা কমানোয় কাজে আসতে পারে এই ছাল। তবে জানেন কি এই ছাল হজমের সমস‍্যার অন‍্যতম দাওয়াই। পরিপাকক্রিয়া ভাল রাখতে চোখ বন্ধ করে ভরসা করুন এটার উপর। এক গ্লাস গরম পানি ২ থেকে ৩ গ্রাম অর্জুন ছালের গুঁড়ো মিশিয়ে নিন। দিনে দু’বার খেতে পারেন এই পানীয়। দারুণ উপকার পাবেন।

আদা

আদা তো অনেক কিছুর জন্যই উপকারী। কিন্তু আদা যে বদহজমের সমস্যাও মেটাতে পারে, তা জানেন কি? পানি গরম করে তাতে ২ চামচ আদার রস, ১ চামচ লেবুর রস ও লবণ মিশিয়ে নিন। তার পর এই পানি অল্প অল্প করে খান। দ্রুত মিলবে আরাম।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit