রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ইফতার মাহফিল

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৪১ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি”, “ দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো বাঁচবে দেশ” স্লোগান নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার ( ৮ এপ্রিল) আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে কুশলাদী বিনিময় সহ স্লোগানের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তৌহিদুল আলম চৌধুরী।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ এম.এ মান্নান, আলহাজ¦ মোহাম্মদ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, রুমি চৌধুরী প্রমুখ। কমিটির সম্পাদক ইউসুফ আলী দুর্নীতি দমন কমিশন এর নতুন আঙ্গিকে দুপ্রক কমিটি গঠনের নিয়মাবলী আলোচনা সভায় উপস্থাপন করেন।

আলোচনা শেষে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কমিটির অন্যতম সদস্য ও উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক খতিব আলহাজ¦ ক্কারী মোঃ তাহেরুল ইসলাম। ইফতার মাহফিলে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit