শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

যে স্বপ্ন সৌভাগ্যের বার্তা দেয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৬১ Time View

লাইফস্টাইল ডেস্ক : জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মানুষ যে স্বপ্ন দেখে তার পেছনে রয়েছে হাজারো কারণ। আর সেই কারণই ব্যাখ্যা করেন জ্যোতিষ ও স্বপ্ন বিশারদরা। স্বপ্ন দেখা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। ঘুমন্ত অবস্থায় ইন্দ্রিয় স্থিমিত হলেও পুরোপুরি নিষ্ক্রিয় হয় না। আর সে সময়ই সাব কনসিয়াস মাইন্ড তথ্য বিশ্লেষণ করে কল্পনাশ্রয়ী চিন্তা ও দৃশ্য দেখতে শুরু করে। আর এসব দৃশ্য দেখাকেই বলা হয় স্বপ্ন।

জীবনের একটি বড় অংশ ঘুমিয়ে কাটায় মানুষ। আর এ ঘুমের মধ্যেই মানুষ দেখতে শুরু করে রঙিন কিংবা ধূসর স্বপ্ন। বিশেষজ্ঞদের মতে, এসব স্বপ্নের কখনও থাকে শুভ আবার কখনও থাকে অশুভ ইঙ্গিত। স্বপ্নের দুনিয়ার সঙ্গে বাস্তবের দুনিয়ার অনেক মিল রয়েছে বলে মনে করেন জ্যোতির্বিদরা। নিউজ ১৮ বাংলার প্রতিবেদনে এমন কিছু স্বপ্নের কথা জানা গেছে, যেসব স্বপ্ন মানুষকে আগাম জানিয়ে দেয় শুসময়ের বার্তা।

যেমন স্বপ্নে যদি পাহাড়ের শিখরে উঠছেন দেখেন তবে এর মানে আপনি সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে যাচ্ছেন। আপনার জীবনে সাফল্য আসা মানেই অর্থের আগমন। তাই ফলভর্তি গাছ দেখলেও তা শুভর ইঙ্গিত। এ স্বপ্নের অর্থ আপনার সংসারের সুখ বাড়তে যাচ্ছে।

স্বপ্নে টিয়া পাখি দেখে থাকলে আপনি ধনী হতে যাচ্ছেন। স্বপ্নে এ ধরনের পাখি দেখাকে খুবই শুভ বলে মনে করা হয়। এমনকি স্বপ্নে যদি মরা পাখিও দেখেন সেটিকেও শুভ হিসেবে ধরা হয়। কারণ এমন স্বপ্ন দেখলে অর্থ ও সাফল্য দুই-ই পাওয়া যায় বলেই মনে করা হয়।

আম স্বপ্নে দেখা খুবই শুভ। বলা হয়, এতে অর্থলাভ হয়। স্বপ্নে আম দেখলে জানবেন, আপনার পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে পারে। আপনার জ্ঞান ও সম্পদের ভাণ্ডার পরিপূর্ণ হওয়ার সম্ভাবনাও থাকে স্বপ্নে আম দেখলে। তাই স্বপ্নে আম দেখলে সোনা কিংবা হীরার গয়না পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

স্বপ্নে মৌমাছি কিংবা মৌচাক দেখা ভালো। এমন স্বপ্নের অর্থ খুব শিগগিরই আপনার জীবনে মধুর সময় আসতে চলেছে। যা আর্থিক দিক থেকেও হতে পারে, আবার ভালোবাসার মানুষের আগমনও হতে পারে। এমনটাই মনে করেন স্বপ্ন বিশারদরা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit