মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

কুড়িগ্রামে ২৪ ঘন্টায় গ্রেফতার ৩৯

এস,এ,বাবু,কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৯২ Time View

এস,এ,বাবু,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যাক্তিরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তার এ তথ্য জানানো হয়েছে।জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে জিআর ওয়ারেন্টে ৫ জন, সিআর ওয়াররেন্ট ৪ জন, নিয়মিত মামলায় ২৪ জন. পূর্বের মামলায় ৩ জন, ১৫১ ধারায় ২ জন ও সাজা পরোয়ানা মূলে আরও ১ জন সহ গত ২৪ ঘন্টায় মোট ৩৯ জন আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, জননিরাপত্তা বিবেচনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়াও অপরাধ নির্মূলে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

 

 

 

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:১৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit