মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিনটি দোকান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ পুড়ে গেছে তিনটি দোকান। এতে অন্তত কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে শহরের কাপড় পট্টির ফেন্সি শাড়ি হাউজের দ্বিতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. রাজীব হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তপু বিশ্বাসের কাপড়ের গোডাউন, মো. হামিম মজুমদারের টেইলার্স ও লিটন মীরের কাপড়ের গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপু বিশ্বাস ও মো. হামিম মজুমদার জানান, ঈদ উপলক্ষে গোডাউন দুটিতে নতুন কাপড় রাখা হয়েছিল। এছাড়া টেইলার্সের দোকানে বিভিন্ন ক্রেতার অর্ডারের মালামাল ছিল। কিন্তু আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি টেইলার্সে থাকা ১০টি সেলাই মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit