বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মেকআপ করলেই বয়স বেশি দেখায়? কোন ভুলের জন্য এমনটা হচ্ছে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৪০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকেই মেকআপ করতে চান না বেশি বয়স্ক দেখায় বলে। রূপটানের সময় কোন ভুলগুলি এড়িয়ে চললে আর এমনটা হবে না।

উৎসব-অনুষ্ঠানে নিজেকে আকর্ষণীয় করতে সব মেয়েই কমবেশি ভালবাসেন। তবে রূপটান যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনই রূপটানের সময় সামান্যতম ভুলও কিন্তু ত্বকে বয়সের ছাপ স্পষ্ট করে দিতে পারে। অনেকেই মেকআপ করতে চান না বেশি বয়স্ক দেখায় বলে। রূপটানের সময় কোন ভুলগুলি এড়িয়ে চললে আর এমনটা হবে না?

১) অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। রূপটানের ক্ষেত্রে ফাউন্ডেশন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ফাউন্ডেশন না ব্যবহার করাই ভাল।

২) শুধু ফাউন্ডেশন নয়, অতিরিক্ত ফেস পাউডারের ব্যবহার ত্বকে বয়সের ছাপ স্পষ্ট করে তুলতে পারে। বেস মেকআপ যত হালকা হবে ততই ভাল হবে আপনার মেকআপ।

৩) ভুরু আঁকার সময় সচেতন থাকতে হবে। খুব মোটা ভুরু করে নিলে কিংবা গাঢ় করে ভুরু আঁকলে আপনাকে বয়সের তুলনা বেশি বয়স্ক লাগতে পরে।

৪) যথাসম্ভব কম ব্লাশ অন ব্যবহার করাই ভাল। অতিরিক্ত ব্লাশ অন ব্যবহার করলে গালের দু’পাশের চামড়া ঝুলে গেছে বলে মনে হয়।

৫) অনেকে ম্যাট লিপস্টিক পরতে ভালবাসেন। তবে চেহারার সঙ্গে মানানসই ম্যাট লিপস্টিক না পরলে মুখে বয়সের ছাপ প্রকট হয়ে ওঠার সম্ভাবনা থাকে।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit