রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

সুপ্রিম কোর্টে সাবেক বিচারপতি মানিকের দিকে বোতল ছুঁড়ে মারল বিক্ষুব্ধ আইনজীবীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ Time View
জালাল আহমদ, ঢাকা থেকে : সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত সাবেক  বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের দিকে বোতল ছুঁড়ে মেরে বিক্ষোভ করেছে আন্দোলনরত ক্ষুব্ধ আইনজীবীরা। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তার নিপুণ দক্ষতায় মানিক এ সময়  রেহাই পায়। আজ ৬ এপ্রিল ( ২০২৩) বৃহস্পতিবার   সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইফতারের সামান্য আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিচতলায় এ ঘটনা ঘটে। জানা যায়,আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীরা এড হক কমিটি গঠন করে ইফতার মাহফিল আয়োজন করলে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা সেখানে হামলা চালায়।

সাধারণ আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে বিকাল সোয়া পাঁচটায় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে কয়েকশ আইনজীবী সমিতির নিচতলায় বসে কালো পতাকা নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন।

বিএনপি পন্থী আইনজীবীরা অবস্থান ধর্মঘট পালনকালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আওয়ামী লীগপন্থী আইনজীবীদের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিলে যোগ দেওয়ার জন্য বারের নিচতলার মূলগেট দিয়ে প্রবেশ করার সময় ক্ষুব্ধ আইনজীবীরা “চোর”, “চোর”  বলে চিৎকার করে। বিএনপির আইনজীবীরা এ সময় “মানিক্যার দুই গালে, জুতা মার তালে তালে” বলে শ্লোগান দেন। পুলিশ পাহারায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় ক্ষুব্ধ কয়েকজন আইনজীবী তাকে লক্ষ্য করে ৫-৬ টি বোতল ছুঁড়ে মারে। একটি তাঁর গায়ে লাগে। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তার নিপুণ দক্ষতায় মানিক রেহাই পায়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit