শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইফতারে রুচি বাড়াবে বিশেষ এই পানীয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

লাইফস্টাইল ডেস্ক : বাজারে এখন পর্যাপ্ত পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম খেতে টক হওয়ায় এই ফলকে অনেকেই কাঁচা খেতে পছন্দ করেন না। আপনি যদি তাদের দলে হয়ে থাকেন তাহলে আজকের আয়োজন আপনারই জন্য। কাঁচা আমে রয়েছে পটাশিয়াম, ক্যালোরি, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম ইত্যাদি। ক্যারোটিন ও ভিটামিনে সমৃদ্ধ কাঁচা আম ভিটামিন বি ১ ও ভিটামিন বি ২ সমৃদ্ধ। তাই গরম থেকে মুক্তি পেতে এবং মানসিক দুশ্চিন্তা এড়াতে বেছে নিতে পারেন কাঁচা আমের শরবত।

যারা কাঁচা আম খেতে পছন্দ করেন তাদের এই শরবত খেতে ভীষণ লাগবে। শিশু থেকে বয়স্ক যেকোনো বয়সী এই পানীয় ইফতারের সময় খেলে তা নিমেষেই মুখে রুচি আনবে। পানিশূন্যতা দূর করার পাশাপাশি শরীরিক অবসাদ দূর করতে গরমের এই সময়টাতে ইফতারে এই পানীয়কে সঙ্গী করে নিতে পারেন। নিয়মিত এই পানীয় পান করার অভ্যাসে আপনার ত্বক ঔজ্জ্বল্য ছড়াবে আগের চেয়ে একটু বেশিই।
 
প্রয়োজনীয় উপকরণ: কাঁচা আমের শরবত তৈরি করতে আপনার প্রয়োজন হবে কাঁচা আমের কুচি ২ কাপ, ৩ চামচ চিনি, ১ টেবিল চামচ পুদিনা পাতা পেস্ট, ১/২ চা চামচ বিট লবণ, জিরার গুঁড়া ১/৪ চা চামচ, কাঁচা মরিচ পেস্ট ১/৬ চা চামচ, ১ চিমটি গোলমরিচের গুঁড়া, ২ টেবিল চামচ লেবুর রস, লবণ পরিমাণমতো, পানি ৪ গ্লাস।
 
যেভাবে তৈরি করবেন: বাড়িতে এই শরবত তৈরি করতে প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন।
  
কাঁচা আম কুচি করা হয়ে গেলে ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তৈরি করা ডিপ ফ্রিজে রাখুন ১০ মিনিটের মতো। হালকা ঠান্ডার পরিবর্তে যদি আরও একটু বেশি ঠান্ডা খেতে চাইলে এতে আইস কিউব যোগ করতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit