বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শরীয়তপুরে ঘুষের টাকাসহ বিসিক কর্মকর্তা দুদকের হাতে গ্রেফতার

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেন (বিসিক) শরীয়তপুর জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন ঘুষের ৫০ হাজার টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার হয়েছে। ৬ এপ্রিল দুপুরে বিসিক কার্যালয়ে বসে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে দন্ড বিধি আইনের ১৬১ ধারায় ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হয়েছে। দুদকের সমন্বিত জেলা কর্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানাগেছে, আবুল কালাম ঢালী নামে এক ব্যক্তি ঢালী মিনারেল ওয়াটার নামে বিসিক শিল্প নগরী থেকে একটি প্লট বরাদ্দ নেয়। প্লটটি দেখা শোনার জন্য তার চাচাতো ভাই এসকান্দার আলী ঢালীকে দায়িত্ব প্রদান করেন। নির্দিষ্ট সময়ে শিল্প প্রতিষ্ঠান তৈরী করতে না পারায় কর্তৃপক্ষ ২০১৪ সালে বরাদ্দ বাতিল করে দেয়। ২০২২ সালে এসকান্দার ঢালীর আবেদনের প্রেক্ষিতে বাতিল আদেশ প্রত্যাহার করা হয়। পরবর্তীতে ঢালী মিনারেল ওয়াটারের পরিবর্তে মেসার্স বাংলাদেশ হারবাল নাম করণের আবেদন করা হয়। নাম পরিবর্তনের জন্য বিসিকের উপ-ব্যবস্থাপক মনির হোসেন ১ লাখ ২৫ হাজার টাকা ঘুষ দাবী করেন।

টাকা না দেওয়ায় দীর্ঘদিন মনির হোসেনের টেবিলে ফাইলটি পড়ে ছিল। আবেদনের সময়সীমা ছিল চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত। তাই একান্দার ঢালী মাদারীপুর দুদকের সাথে যোগাযোগ করে। দুদকের উপ-পরিচালক ১ হাজার টাকার ৫০টি নোটে সাক্ষর করে এসকান্দার ঢালীর মাধ্যমে বিসিকের উপ-ব্যবস্থাপকের কাছে পাঠায়। ঘুষের সেই টাকা গ্রহণের সময় উপ-ব্যবস্থাপক মনিরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

দুদকের সম্বনিত জেলা কার্যালয় মাদারীপুরের সহকারি পরিচালক আতিকুর রহমান বলেন, এক ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুদকের একটি দল বিসিক কার্যালয়ের আশপাশে অবস্থান করে। ওই ব্যবসায়ীকে জিম্মি করে ঘুষের টাকা আদায় করার সময় উপ-ব্যবস্থাপককে আটক করা হয়। পরে প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে জানতে শরীয়তপুর বিসিকের শিল্পনগরি কর্মকর্তা অর্ক সরকার বলেন, দুদকের একটি দল আজকে দুপুরে আমাদের কার্যালয়ে কি অভিযোগে অভিযান চালিয়েছেন তা আমি বলতে পারব না। আমাদের উপ-ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit