বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
তিন ডিসিপ্লিনে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা গোপন বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আধুনিক জীবনের জন্য মানুষের মস্তিষ্ক তৈরি হয়নি, দাবি বিজ্ঞানীদের শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত? ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ Time View

নোয়াখালী প্রতিনিধ : নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানার পুলিশ। গ্রেফতারকৃত মো.ইউসুফ (৩৭) জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাহিনগর গ্রামের রফিক উল্যার ছেলে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীল এসপি মো.শহীদুল ইসলাম।  এর আগে, গতকাল বুধবার রাতে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামামিকে সনাক্ত করে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।  সে সাজা এড়াতে দীর্ঘ দিন থেকে ছদ্মবেশে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার-টাকা  অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। বৃহস্পতিবার দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit