রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

বিশ্বসেরা হাফেজ তাকরিম কে মেধাবৃত্তি দিচ্ছে ডক্টর ওমর ফারুক ফাউন্ডেশন

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৭২৫ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : দুবাইয়ে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ এ প্রথম হওয়া দেশের গর্বিত সন্তান “সালেহ আহমেদ তাকরীম” কে মাগুরার মুহম্মদপুর উপজেলার ডক্টর ওমর ফারুক ফাউন্ডেশন  এর পক্ষ থেকে‌ তার সফলতায় মুগ্ধ হয়ে মেধাবৃত্তি হিসেবে ১০,০০০ টাকা (দশ হাজার টাকা) প্রদান করার ঘোষণা দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ,ডি,এম আব্বাস আল্ কোরেশী।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের  মাস্টার্সের সদ্য সাবেক ছাত্র এ,ডি,এম, আব্বাস আল্ কোরেশী তার পিতা ডক্টর এ,টি,এম, ওমর ফারুক এর স্মরণে “ডক্টর ওমর ফারুক ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করেন। তিনি ২০১৯ সালের ঐতিহাসিক ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী ছিলেন। তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “টিউশন সহায়তা গ্রুপ”চালু করেন,যার মাধ্যমে কোন মিডিয়া ফি ছাড়ায় শিক্ষার্থীরা টিউশনি পেয়ে থাকে। বি.এন.সি.সি, রোভার স্কাউট,ডিবেটিং সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত তিনি।

সম্প্রতি কর্মজীবনে প্রবেশ করার পর পিতার স্মরণে “ডক্টর ওমর ফারুক ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠন থেকে ভবিষ্যতে তাকরিমের মতো যারা মেধার স্বাক্ষর রাখবেন, তাদের কে পুরস্কৃত করা হবে ‌। এই বিষয়ে আব্বাস আল কোরেশী জানান,  “আমি মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই।মেধাবী শিক্ষার্থীরা আমাদের দেশের সম্পদ। আমাদের দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে মেধাবী শিক্ষার্থীদের বিকল্প নেই।তাই তাদের কে মূল্যায়ন করে  উৎসাহিত করতে চাই।

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit