শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

নখের সাজে নতুনত্ব আনতে যা করবেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১২১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ফ্যাশনে এখন নেইল আর্ট বা নখের সজ্জা বেশ ট্রেন্ডি ও জনপ্রিয়। স্কুল-কলেজ পড়ুয়া মেয়ে থেকে কর্মজীবী নারী; নখের সাজ প্রজন্ম থেকে প্রজন্ম ব্যাপক জনপ্রিয়। কত বিচিত্র আর অভিনব উপায়ে নখ সাজানো যায়, তার হিসাব নেই। নখের সাজে প্রকাশ পায়  শিল্প-সাহিত্য।

নখের সাজে নতুনত্ব আনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রং। গাঢ়, নাকি হালকা- কোন রঙে সাজাবেন আপনার নখ, তার আছে বিভিন্ন পথ। বিশেষজ্ঞদের মতে, নখের ক্ষেত্রে গাঢ় রংগুলো চলন বেশি। একদম একরঙা না করে এগুলোর ওপর নানা ধরনের প্যাটার্ন ও নকশা ফুটিয়ে তোলা হচ্ছে। এ সময়ের জনপ্রিয় তিনটি ডিজাইন হচ্ছে রংধনু, অর্ধেক চাঁদ ও মারবেল আর্ট এবং পলকা ডট আর্ট। একঘেয়েমি কাটাতে চার নখে এক রং ও একটি নখে আলাদা রং করা হচ্ছে। পাশাপাশি এক নখেই ব্যবহার হচ্ছে একাধিক রং। আকর্ষণীয় করে তুলতে সাজানো হচ্ছে গ্লিটার, বিভিন্ন রঙের পাথর ও মুক্তা দিয়ে।

পোশাকের সঙ্গে কালার ম্যাচিং করে নখ রাঙানোর চল তো সেই কবে থেকেই চলে আসছে। তবে এ সময় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে নকশা, কারুকাজ আর বর্ণিল পাথরের ঝিলিকে নখের সাজ। ফুল, লতা, প্রজাপতির পাখা। টিনএজার থেকে মধ্যবয়স্ক- ফ্যাশনপ্রিয় সব মেয়ের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে নখের অলংকরণ। নানা নজরকাড়া নকশায় নখকে অনন্য করে তোলা হচ্ছে।

ফ্যাশনের চর্চায় পুরনো জিনিসের প্রত্যাবর্তন নতুন কোনো ঘটনা নয়। এ জন্যই এখন আশির দশকের রীতি অনুসরণ করতে দেখা যাচ্ছে। আশির দশকে প্রচলিত সাদাকালো জ্যামিতিক নকশা, গ্লিটার, সিকুইন, একরঙা সাদার প্রাধান্য চলছে নখের সজ্জায়। এ ছাড়া চুলের রং ও মেকআপের সঙ্গে মিল রেখে নেইল আর্ট করার প্রবণতাও রয়েছে। ফ্রেঞ্চ টিপ, বোল্ড মেটালিক, রেডিয়েন্ট ওপাল, লেটারিং, ডটেড ডিজিটস, স্পারকাল, ইলেকট্রিক প্রিন্ট, গ্রাফিক লাইনস, মাল্টিকালার স্ট্রাইপসহ বিভিন্ন নকশার ব্যবহার হচ্ছে নেইল আর্টে।

সাধারণ দুই বা তিন রঙে করা হয় এসব নখের সাজ। সে ক্ষেত্রে কিছু কিছু রঙের সঙ্গে কিছু নির্দিষ্ট রং বেছে নিতে পারেন। যেমন- গোলাপির ওপর পেস্ট বা লাল, সাদার ওপর কালো বা লাল অথবা নীল, বেগুনি। হলুদের সঙ্গে সাদা, নীলের সঙ্গে সাদা বা বেগুনি, সবুজ ও সাদা। তবে নেইল পলিশগুলো যেন ভালো ব্র্যান্ডের হয়। নখ পরিষ্কার করে নখে ভ্যাসলিন বা ভালো ময়েশ্চারাইজারযুক্ত লোশন ব্যবহার করতে পারেন। নখ পরিষ্কার করতে কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস, মধু ও শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এতে নখ উজ্জ্বল হবে।

লেখা : নূরজাহান জেবিন

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit