বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

আগুনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মজা করেছে সরকার: মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে মজা করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সরকার এই ১৫ হাজার টাকা কাকে দেবে? একটা দোকানের কর্মচারী আছে, মালিক আছে ও মালিকের পরিবার আছে। ১৫ হাজার টাকা অপ্রতুল। এটাকে আরও বেশি করা উচিত। এখানে যতগুলো মালিক ও কর্মচারী তাদের প্রত্যেককে সহযোগিতা দেওয়া উচিত।

তিনি আরও বলেন, আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি। সব দোকান পুড়ে গেছে। এটা একটা এক্সিডেন্ট। এর মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যবসায়ীদের এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। আমরা চেষ্টা করব ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit