শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

পায়ের পাতায় তেল মালিশ! নানা সমস্যার সমাধান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১০৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ক্লান্ত বোধ করছেন? শরীরে তেল মালিশ করে দেখুন নিমেষেই দূর হবে ক্লান্তি। আয়ুর্বেদ শাস্ত্র মতে, শরীরের বিভিন্ন অঙ্গে মালিশ করলে বিভিন্ন রকম ফল হয়। কেবলমাত্র পায়ের পাতায় মালিশ করলেই একাধিক শারীরিক সমস্যা এড়িয়ে যাওয়া যায়। শুধু পেশির আরামই নয়, পায়ের পাতার মালিশে আছে শারীরিক এবং মানসিক নানা সমস্যার সমাধান।

রাতে ঘুমোতে যাওয়ার আগে ১০ থেকে ১৫ মিনিট নিজের জন্য সময় বার করে পায়ে গরম তেলের মালিশ করলেই দূরে থাকবে নানা রকমের রোগ-বালাই।

পায়ের পাতায় তেল মালিশের উপকারিতা

১) অফিসে কাজের চাপ, বড়িতে পারিবারিক সমস্যা— একাধিক দুশ্চিন্তার কারণে মানসিক অবসাদে ভোগেন অনেকেই। আর এই রোগের হাত ধরেই শরীরে বাসা বাঁধে একাধিক রোগ। পায়ের তলায় মালিশ করলে দুশ্চিন্তা কমে, মন চনমনে থাকে। রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।

২) ঋতুস্রাবের সময়ে ব্যথা দূর করতে চাইলেও পায়ের তলায় গরম তেল মালিশ করতে পারেন। যাঁরা অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় ভোগেন, তাঁরাও পায়ের তলায় মালিশ করুন। উপকার পাবেন। মেজাজ বিগড়ে যাওয়া, ঘুম না আসা, অবসাদ— এ সময়ে এ সব স্বাভাবিক। এ ক্ষেত্রেও তেল মালিশ করলে সুফল পাবেন।

৩) পায়ের পাতায় মালিশ পেশিতে রক্তের সঞ্চালনের মাত্রা বাড়ে। রাতে শোয়ার আগে মালিশ করলে পেশির স্বাস্থ্য ভাল থাকে। পেশিতে টান পড়লেও গরম তেল মালিশ করলে চটজলদি উপকার পাওয়া যায়।

৪) অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন। পায়ের তলায় মালিশ করলে ঘুম ভাল হয়। ঘুমোনোর আগে মালিশ করলে সারা দিনের ক্লান্তি দূর হয়। তাই অনিদ্রার সমস্যায় ভুগলে এই কৌশল ব্যবহার করে দেখেতেই পারেন।

৫) মাঝেমধ্যেই মাইগ্রেনের ব্যথা কাবু করে? নিয়মিত পায়ের তলায় তেল মালিশ করলে মাইগ্রেনের ব্যথা থেকেও রেহাই পাওয়া যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit