শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

ডায়েট করছেন? রোজ কারিপাতা রাখুন খাদ্যতালিকায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১১৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রান্নাঘরেই লুকিয়ে আছে ওজন কমানোর সহজ রাস্তা! কী ভাবছেন, খাবারদাবারের কথা বলছি? সে তো আছেই। কিন্তু তার পাশাপাশি মশলা ও পাতার কথা ভুললেও চলবে না। রান্নায় স্বাদ বাড়াতে যাদের ব্যবহার, তারাই হতে পারে ওজন কমানোর হাতিয়ার! দক্ষিণ ভারতের অধিকাংশ রান্নাতেই কারিপাতা দেওয়ার প্রচলন আছে। ওজন ঝরানোর ডায়েট শুরু করলে প্রতিদিনের খাদ্যতালিকায় কারিপাতা রাখতেই পারেন।

পুষ্টিবিদদের দাবি, প্রতিদিন সকালে খালি পেটে তিন থেকে চারটি কারিপাতা চিবিয়ে খেলে ওজন কমতে পারে। এই পাতা শরীরের মেদ ঝরিয়ে বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে। কারিপাতায় থাকা কার্বাজোল অ্যালকালয়েড নামক যৌগ ওজন ঝরাতে সাহায্য করে। এই যৌগ ওবিসিটির সমস্যার মূল কারণ ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে।

কেবল ওজন ঝরাতেই নয়, শরীরকে চাঙা রাখতেও কারিপাতা সাহায্য করে। জেনে নিন, কোন কোন কারণে রোজ কারিপাতা খেতে হবে?

১. আমাশা, ডায়রিয়ার মতো সমস্যায় কারিপাতা দারুণ কাজ করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বাঁচতেও কারিপাতার জুড়ি মেলা ভার। এই সমস্যাগুলো এড়াতে খালি পেটে নিয়মিত কারিপাতা খান। হজমশক্তি উন্নত করতেও সমান ভাবে উপকারী কারিপাতা।

২. অন্তঃসত্ত্বা অবস্থায় নারীদের সকালের দিকে বমি ভাব, গা গোলানোর মতো কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। তবে এসময় নিয়মিত কারিপাতা খেলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

৩. ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। রক্তে শর্করার মাত্রা বেশি হলে ওজন কমে যাওয়া, দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ার মতো সমস্যা দেখা দেয়। কারিপাতা রক্তে শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।

৪. কারিপাতায় অ্যান্টিসেপটিক গুণও রয়েছে। ত্বকে কোনোরকম সংক্রমণ হলে, অ্যালার্জি হলে বা শরীরে কোনো অংশ পুড়ে গেলে নিয়মিত কারিপাতা খেতে পারেন, উপকার পাবেন।

৫. কর্মব্যস্ত জীবনে খাওয়াদাওয়ায় অনিয়ম, মদ্যপানের অভ্যাস লিভারের বারোটা বাজচ্ছে। প্রতিদিন ফ্যাটি লিভার ও লিভার সিরোসিসের রোগীর সংখ্যাও বাড়ছে। কারিপাতা প্রতিদিনের খাবারে রাখলে লিভারের স্বাস্থ্যও ভালো থাকে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit