মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

৫ সিটির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু ৯ এপ্রিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট এ ৫ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আগামী ৯ এপ্রিল থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আবেদন বিক্রি শুরু হবে।একই সময়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী, বগুড়ার তালোড়া, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মধ্যেও ফরম বিক্রি হবে। এসব সিটি কর্পোরেশন, উপজেলা এবং পৌরসভার ফরম বিক্রি চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।  

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১২ এপ্রিল বিকাল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit