শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

গরমে নিস্তেজ ত্বক? সজীবতা ফেরান ৩ উপায়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক ‍: গরম পড়তেই র‌্যাশ বেরোনো, ত্বক লালচে হয়ে যাওয়ার মতো নানা অসুবিধা দেখা দেয়। দেহের সামগ্রিক সুস্থতায় ত্বকের যত্ন অত্যন্ত জরুরি।

যাদের ত্বক অত্যন্ত স্পর্শকাতর, গরমে তাঁদের বেশি সতর্ক থাকা জরুরি। প্রখর তাপ আর ঘামের কারণেই ত্বকের সমস্যা অনেকটা বেড়ে যায়। ত্বকের যত্নের বাড়তি সতর্কতার প্রয়োজন পড়ে এ সময়ে।

কোন দিকগুলিতে মনোযোগ দেবেন?

১) অ্যালোভেরা ত্বক মসৃণ করে ও অতিরিক্ত গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। পাশাপাশি, অ্যালোভেরা ব্যবহার করলে শীতল থাকে ত্বক। সানস্ক্রিন লোশন কিংবা ময়শ্চরাইজার সিরামের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। উপকার পাবেন।

২) গরমকালে অনেকেই একাধিক বার গোসল করেন। কিন্তু গোসলের সময়ে বার বার সাবান ব্যবহার করা হলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই সাবানের বদলে ব্যবহার করতে পারেন তরল সাবান বা শাওয়ার জেল। এতে এক দিকে যেমন দূর হবে ত্বকে জমে থাকা ময়লা ও তৈলাক্ত পদার্থ, তেমনই ছড়াবে সুগন্ধও।

৩) গরমকালে জোজোবা তেল ও ভিটামিন ই সমৃদ্ধ ময়েশ্চরাইজার ব্যবহার করলে ভাল থাকে ত্বক। গরমকালে আর্দ্রতা এমনিতেই বেশি থাকে। তাই এই সময়ে হালকা ময়েশ্চরাইজার ব্যবহার করা ভাল। যে যে ময়েশ্চরাইজারে ফলের নির্যাস ব্যবহার করা হয়, সেগুলি ত্বকের যত্নে বেশ কার্যকরী হতে পারে।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit