মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

স্বামীর বাড়ি থেকে ৬/৭ লাখ টাকার মালামাল নিয়ে প্রেমিকের হাত ধরে স্ত্রীর পলায়ন 

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৬২ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে স্বামীর বাড়ি থেকে নগদটাকাসহ ৬/৭ লাখ টাকার মালামাল নিয়ে প্রেমিকের হাত ধরে স্ত্রীর পলায়ন করেছে। এ ব্যাপারে স্বামী বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার শেকপুরা গ্রামের তছির শেখের পূত্র বিল্লাল হোসেন (২৮) এর সাথে সাতক্ষীরা জেলার তালা উপজেলার যুগী পুকুর গ্রামের আজিবার সরদারের কন্যা নাজমা খাতুন (২৫) এর সাথে ২ মাস পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক রেজিষ্ট্রিবিবাহ সম্পন্ন হয়। বিবাহের কয়েকদিন পরেই নাজমা খাতুন তার পিতার বাড়িতে যাওয়ার জন্য উতালা হয়ে উঠে এবং বেশিরভাগ সময় পিতার বাড়িতে থাকে। নাজমা খাতুন তার স্বামীর গ্রামের বাড়িতে থাকতে অপারকতা প্রকাশ করলে বিল্লাল হোসেন হাসানপুর বাজারে একটি বাড়ি ভাড়া করে তাক নিয়ে বসবাস করতে থাকে।

কিন্তু নাজমা খাতুন তার পূর্বের প্রেমিক ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের নুর ইসলামের পূত্র এসানুর রহমান শেখের সাথে ফোনালাপ করতে থাকে। স্বামী নিষেধ করলেও কোন কাজ হয় না। বিল্লাল হোসেন পেশায় একজন ইটভাটার সরদার। তিনি তার কর্মস্থল বরিশালে অবস্থানের সময় শুক্রবারে এলাকাবাসি সমজিদে নামাজ আদায় করার সূযোগে নাজমা খাতুন ও তার প্রেমিক এসানুর রহমান শেখ বিল্লাল হোসেনের বাসা থেকে ১টি র্স্মাট ফোন, ১টি ফ্রিজ, ১টি এলইডি মনিটর, খাট-সহ আসবাবপত্র, যাবতীয় স্বর্ণালংকার, সোনালী ব্যাংকের এটিএম কার্ড, নগদ ৪ লাখ টাকা সহ ৬/৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে বিল্লাল হোসেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit