রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

অবিলম্বে রাশিয়া ত্যাগ করুন, নাগরিকদের যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘অনতিবিলম্বে’ সে দেশ ছাড়তে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক মার্কিন সাংবাদিককে রাশিয়া গ্রেপ্তার করার পর গতকাল বৃহস্পতিবার নিজেদের নাগরিকদের প্রতি ব্লিঙ্কেন এ আহ্বান জানান। টুইটারে ব্লিঙ্কেন লেখেন, একজন মার্কিন সাংবাদিককে আটক করা হয়েছে বলে রাশিয়ার ঘোষণায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সর্বোচ্চ অগ্রাধিকার হলো, বিদেশে থাকা মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা।

সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায় তারা সাংবাদিক ও সুশীল সমাজের কণ্ঠকে ভয় দেখানো, দমন ও শাস্তি দেওয়ার ক্রেমলিনের অব্যাহত প্রচেষ্টার নিন্দা জানান। ব্লিঙ্কেন আরও লেখেন, আপনি রাশিয়ায় বসবাস বা ভ্রমণরত মার্কিন নাগরিক হয়ে থাকলে অনুগ্রহ করে অবিলম্বে দেশটি ত্যাগ করুন। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি গতকাল জানায়, গুপ্তচরবৃত্তির অভিযোগে তারা মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচকে (৩১) আটক করেছে। ইভানকে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আগামী ২৯ মে পর্যন্ত কারাগারে রাখার আদেশ দিয়েছেন মস্কোর একটি আদালত।

ওদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সম্প্রতি ইভান ওয়াল স্ট্রিট জার্নালে রাশিয়ার ক্ষয়িষ্ণু অর্থনীতি ও সামরিক ব্যয় নিয়ে একটি প্রতিবেদন করেছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit