সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৬

চীন সফরের পরিকল্পনা মাস্কের, সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাস্কের পরিকল্পনার বিষয়ে অবগত দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, লি কিয়াংয়ের সঙ্গে মাস্কের সাক্ষাৎ কখন হবে তা জানা যাবে তার কার্যালয় কখন সময় নির্ধারণ করবে তা থেকে। তবে টেসলা কিংবা চীনের স্টেট কাউন্সিল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের পরে চীন হল টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার এবং সাংহাইয়ে অবস্থিত টেসলার কারখানা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র।

প্রায় তিনবছর আগে অর্থাৎ ২০২০ সালে শেষবার চীন সফর করেছিলেন মাস্ক। সেসয় তিনি সাংহাইয়ে অবস্থিত টেসলার কারখানায় একটি অনুষ্ঠানে নেচে ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এরপর তিনি চীন সফর না করলেও তিনি চীনে আয়োজিত বিভিন্ন ফোরামে ভার্চুয়ালি বক্তব্য দেয়া অব্যাহত রেখেছেন।

তারও আগে ২০১৯ সালে ইলন মাস্ক এবং লি কিয়াং পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেবছর তারা সাংহাইয়ে টেসলার প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এরপর ২০২০ সালে তারা একটি অনলাইন সভায় অংশ নিয়েছিল। সেখানে তারা কোভিড মহামারির সময় প্ল্যান্টের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেয়ায় লি কিয়াংকে ধন্যবাদ জানিয়েছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit