শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

ন্যাটোতে ফিনল্যান্ডকে মেনে নিলেন এরদোগান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান মেনে নিয়েছে তুরস্ক। 

বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ফিনল্যান্ডকে এই জোটে মেনে নেয়। এর পর আর দেশটির ন্যাটোয় যোগদানে কোনো বাধা থাকল না।

এর আগে গত সপ্তাহে হাঙ্গেরির পার্লামেন্ট সবুজ সংকেত দিয়েছিল। ৩০ সদস্যের ন্যাটো জোটে কেবল বাকি ছিল তুরস্ক। তুরস্কের অনুমতি না পেলে ন্যাটোতে যোগদান অসম্ভব ছিল ফিনল্যান্ডের। কারণ নিয়মানুযায়ী নতুন কোনো দেশকে ন্যাটোয় যোগ দিতে হলে সব সদস্য দেশের সম্মতি প্রয়োজন।

তুরস্ক শেষ দেশ হিসেবে ফিনল্যান্ডের ন্যাটোয় যোগদানে অনুমোদন দিল। অবশ্য ফিনল্যান্ডকে নিয়ে প্রাথমিকভাবে আপত্তি জানিয়েছিল তুরস্ক। প্রায় এক বছর ধরে আলোচনার পর এই মাসের শুরুর দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আশ্বাস দেন, ফিনল্যান্ডের যোগদানের বিষয়ে তাদের আর কোনো আপত্তি নেই।

বস্তুত বৃহস্পতিবার পার্লামেন্টের ভোটাভুটিতেও তার প্রতিফলন দেখা গেছে। তুরস্কের সব এমপি ফিনল্যান্ডের পক্ষে ভোট দিয়েছে। এর পর ৩১তম ন্যাটো দেশ হিসেবে ফিনল্যান্ডের যোগদান কেবল সময়ের অপেক্ষা।

এর আগে সমদূরত্ব নীতি অবলম্বন করত এই নরডিক রাষ্ট্রটি। কোনো সামরিক জোটে তারা অংশ নিত না। কিন্তু রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর নীতি পরিবর্তন করে ফিনল্যান্ড। ন্যাটোয় যোগ দেওয়ার আগ্রহ দেখায়। বস্তুত রাশিয়ার সঙ্গে ১৩০০ কিলোমিটার সীমান্ত আছে ফিনল্যান্ডের। ফলে রাশিয়াকে ভয় পাচ্ছে তারা। সে কারণেই দ্রুত ন্যাটোয় যোগ দিতে চেয়েছিল তারা।

এদিন তুরস্কের সবুজ সংকেত পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ। তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এদিকে ফিনল্যান্ডের সঙ্গে সুইডেনও ন্যাটোয় যোগ দিতে চেয়েছিল। সুইডেনের রাস্তা অবশ্য এত মসৃণ নয়। তুরস্ক জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই সুইডেনের যোগদান মেনে নেবে না। কারণ তুরস্কের জঙ্গিগোষ্ঠীকে সমর্থন করে সুইডেন।

 

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit