বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি পুত্রসন্তানের মা হয়েছেন। গত ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।
তবে সন্তান নিয়ে এর আগে নায়িকা বলেছিলেন, আমার যদি মেয়ে হয় তা হলে নাম রাখব ফারিশতা। আর ছেলে হলে এখনো নাম ঠিক করিনি। কারণ আমি জানি আমার মেয়েই হবে। ইনশাআল্লাহ! কিন্তু মাহির সেই আশা পূরণ হলো না। মেয়ে না হয়ে ছেলেরই জন্ম দিয়েছেন তিনি। তবে এরই মধ্যে সন্তানের ডাকনামও ঠিক করে ফেলেছেন তারা।
মাহির স্বামী রাকিব সরকার বলেন, আমাদের ‘ফারিশতা’ নামের একটা রেস্তোরাঁ আছে। ওই নাম থেকে ‘ত’ বাদ দিয়েছি। আপাতত ছেলের ডাকনাম রেখেছি ফারিশ। পরে বাসার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ভালো নাম রাখা হবে।’
কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৪