সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বারের উদ্বোধন,২ রোগির সেবা প্রদান

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২১১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার ’’ বৈকালিক চেম্বারের’’ উদ্বোধন করা হয়েছে। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.মঞ্জুরুল মুর্শিদ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেল সাড়ে তিনটায় বৈকালিক চেম্বারের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা.নাজমুস সাদিক রাসেল, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তন্ময় কুমার বিশ্বাস, সহকারি পুলিশ সুপার(মনিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা.অনুপ কুমার বসু প্রমূখ।


উদ্বোধনের পর পরই প্রথম রোগি দেখা হয় ঠান্ডা, সর্দি ও কাশিতে আক্রান্ত ২২ মাস বয়সি আরশী নামে এক কণ্যা শিশুকে। উপজেলার দত্তকোনা গ্রামের আফরিন ও আনিছুর রহমান দম্পতি তাদের একমাত্র কণা শিশু আরশীকে নিয়ে আসেন বৈকালিক চেম্বারে ডাক্তার দেখাতে। এ সময় মা ও শিশু বিশেষজ্ঞ ডা.জেসমিন সুমাইয়া সরকারের নির্ধারিত ফিস তিনশ’ টাকা নিয়ে তাকে পরামর্শ (প্রেসক্রিপশন) দেন। মাত্র তিন’শ টাকায় বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরে আরশীর বাবা-মা খুব খুশি।

অপরদিকে হাসপাতালের ভিন্ন একটি কক্ষে বৈকালিক চেম্বারে মেডিকেল অফিসার ডা.রঘুরাম চন্দ্র সেবা দেন(প্রেসক্রিপশন) রুপা মন্ডল নামে এক গৃহবধুকে। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা(পরামর্শ) নিতে আসেন উপজেলার পাঁচকাটিয়া গ্রাম থেকে। তিনি কয়দিন ধরে শ^াস কষ্টে ভূগছেন। তিনি মাত্র দুইশ’ টাকা পরামর্শ ফিতে সেবা নিতে পেরে বেজায় খুশি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তন্ময় কুমার বিশ^াস জানান, সারা দেশের ২০ উপজেলার পাইলট প্রকল্পের আওতায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বারের উদ্বোধন হয়েছে। বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৈকালিক চেম্বারে রোগী দেখবেন বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসারগন। তিনি জানান, আগামি সপ্তাহ থেকে পুরোদমে বৈকালিক চেম্বারে রোগিরা সরকারের নির্ধারিত ফিসের মাধ্যমে চিকিৎসা সেবা(প্রেসক্রিপশন) গ্রহন করতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit