বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

চৌগাছায় ফেনসিডিলসহ ভারতীয় যুবক আটক

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১২০ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ৯৯ বোতল ফেনসিডিলসহ দীপঙ্কর সাঁতরা (২৪) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে উপজেলার পাঁচপীরতলা (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। ২৯ মার্চ সকালে সুখপুকুরিয়া ইউনিয়নের কুলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক দীপঙ্কর সাঁতরা ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মশ্যামপুর শ্রীকৃষ্ণ সাঁতরার ছেলে।

এ ঘটনায় উপজেলার পাঁচপীরতলা বিওপির হাবিলদার জয়নাল আবেদীন চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছেন। লিখিত এজহারে সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা উপজেলার কুলিয়া গ্রামে অভিযান চালায়। এসময় কুলিয়া মেইন পিলার ৪৭ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিই। সকাল ৯টার দিকে দেখতে পাই ৪৭ মেইন পিলার হতে ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধানের ক্ষেতের আইল দিয়ে এক ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে আসছে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালাবার চেষ্টা করে।

এ সময় আমরা তাকে আটক করি। আটকের পর তার বস্তা থেকে ১০০ এমএল ওজনের ৯৯ বোতল ফেনসিডিল, একটি এন্ড্রোয়েড মোবাইল সেট, ভারতীয় একটি এয়ারটেল মোবাইল সিম এবং ভারতীয় নির্বাচন কমিশন, নির্বাচকের সচিত্র পরিচয়পত্র উদ্ধার করা হয়। এজহারে আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপঙ্কর জানিয়েছে উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে সে বাংলাদেশে এসেছে।

আসামি দীপঙ্কর মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রি করার উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৪(গ) ধারা এবং ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট এর ৪ ধারার দন্ডনীয় অপরাধ করেছে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় আনার কারণে বিলম্ব হয়েছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় একটি মামলা নথিভূক্ত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অবৈধ অনুপ্রবেশের মামলায় দীপঙ্করকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামীকে যশোরআদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit