শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ঈদে নতুন নোট বি‌নিময় শুরু ৯ এপ্রিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জনসাধারণ ও গ্রাহকদের মাঝে নতুন টাকার নোট বিনিময় শুরু হবে ৯ এপ্রিল। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত বিতরণ চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) সাঈদা খানম আজ বুধবার জানান, প্রতিবছর ঈদের আগে গ্রাহকদের মাঝে নতুন নোট বিতরণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে এই নতুন নোট বিনিময় করা হবে। 

তিনি জানান, এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নিম্নবর্ণিত শাখাগুলো থেকেও ওই সময়ে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

যে ব্যাংকের যেসব শাখায় নতুন নোট মিলবে: 

এনসিসি ব্যাংক লিঃ, যাত্রাবাড়ী শাখা, ঢাকা। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ, বাবু বাজার শাখা, ঢাকা। পূবালী ব্যাংক লিঃ, সদরঘাট শাখা, ঢাকা। জনতা ব্যাংক লিঃ, আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লিঃ, জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লিঃ, স্থানীয় কার্যালয়, ঢাকা। এক্সিম ব্যাংক লিঃ, মতিঝিল শাখা, ঢাকা।

সোনালী ব্যাংক লিঃ, রমনা কর্পোরেট শাখা, ঢাকা। ওয়ান ব্যাংক লিঃ, বাসাবো শাখা, ঢাকা। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ, নন্দীপাড়া শাখা, ঢাকা। এনসিসি ব্যাংক লিঃ, মালিবাগ শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লিঃ, রামপুরা টিভি শাখা, ঢাকা। এবি ব্যাংক লিঃ, প্রগতি সরণী শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিঃ, বসুন্ধরা শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিঃ, বনানী শাখা, ঢাকা। ব্যাংক এশিয়া লিঃ, বনানী-১১ শাখা, ঢাকা।

আইএফআইসি ব্যাংক লিঃ, গুলশান শাখা, ঢাকা। ন্যাশনাল ব্যাংক লিঃ, মহাখালী শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লিঃ, কারওয়ান বাজার শাখা, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা। প্রাইম ব্যাংক লিঃ, এ্যালিফেন্ট রোড শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লিঃ, নিউমার্কেট শাখা, ঢাকা। ব্যাংক এশিয়া লিঃ, ধানমন্ডি শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লিঃ, মোহাম্মদপুর শাখা, ঢাকা।

ব্র্যাক ব্যাংক লিঃ, শ্যামলী শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লিঃ, জাতীয় সংসদ ভবন শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লিঃ, মিরপুর শাখা, ঢাকা। এক্সিম ব্যাংক লিঃ, মিরপুর শাখা, ঢাকা। দি সিটি ব্যাংক লিঃ, বেগম রোকেয়া সরণী শাখা, ঢাকা। জনতা ব্যাংক লিঃ, রজনীগন্ধা, ঢাকা (সাবেক কচুক্ষেত কর্পোরেট শাখা)। ডাচ-বাংলা ব্যাংক লিঃ, এসএমই এন্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ, গাউসুল আযম এভিনিউ শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লিঃ, উত্তরা মডেল টাউন কর্পো: শাখা, ঢাকা।

সোনালী ব্যাংক লিঃ, কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুর। মার্কেন্টাইল ব্যাংক লিঃ, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। এক্সিম ব্যাংক লিঃ, শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, কাচপুর শাখা, নারায়ণগঞ্জ। প্রিমিয়ার ব্যাংক লিঃ, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ । মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ, সাভার শাখা, সাভার। ট্রাস্ট ব্যাংক লিঃ, কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit