মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

রমজানে বারবার ওমরাহ না করার আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : পবিত্র রমজান মাসে বারবার ওমরাহ না করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। রমজানে শুধুমাত্র একবার ওমরাহ করার আহ্বান জানানো হয়েছে।

সৌদি গেজেটে প্রকাশিত খবরে বলা হয়, রমজানে সবাই যাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ওমরাহ করতে পারেন তার জন্য এই পদক্ষেপ।

এতে বলা হয়েছে, ভিড় যাতে কম হয় এবং সবাই যাতে ওমরাহ পালন করতে পারেন, সেজন্য প্রত্যেককে একবারের বেশি ওমরাহ পালন না করার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে ওমরাহ পালনের জন্য নুসুক অ্যাপ থেকে একটি পারমিট ইস্যু করার ওপর জোর দিয়েছে। হজের সময়কাল ছাড়া বছরের যেকোনো সময়েই আগ্রহীরা মক্কায় ওমরাহ পালন করতে যেতে পারেন।

রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মুসলিম ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। এ সময় চাপ অনেক বেড়ে যায়।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit