সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

দাবানল ও খরায় জেরবার স্পেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, স্পেনের পূর্বাঞ্চলের বনভূমিতে গেল বৃহস্পতিবার ছড়িয়ে পড়ে দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে ১০ হাজার একরের বেশি বনভূমি। দমকল বাহিনীর পাঁচ শতাধিক সদস্য প্রতিনিয়ত চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের।

এ ছাড়াও ব্যবহার করা হচ্ছে ২০টি বিমান ও হেলিকপ্টার। সোমবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও দ্রুত আর ছড়াবে না। তবে দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছে তারা।

 
এদিকে স্পেনের কাতালোনিয়া প্রদেশে দীর্ঘমেয়াদি খরার কারণে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। তাই বৃষ্টির জন্য গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করেন তারা। এতে অংশ নেন কয়েকশ কৃষক। এর আগে সবশেষ ২০০৮ সালে এ ধরনের প্রার্থনার আয়োজন করা হয়েছিল। খরার কারণে প্রদেশের জলাধারগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে পানি কমে গেছে। এরই মধ্যে কাতালোনিয়ার বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের পানি ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit