রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

মাধুরীকে ‘যৌনকর্মী’ বলায় নেটফ্লিক্সকে আইনি নোটিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : ওয়েব সিরিজ ‘দ্য বিগ ব্যাং থিয়োরির’ নতুন সিজনের একটি এপিসোডে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ‘যৌনকর্মী’ বলায় নেটফ্লিক্সে বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাল লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠুন বিজয় কুমার। সম্প্রতি নেটফ্লিক্সের মুম্বাই অফিসে এ নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে।

তার অভিযোগ, বিগ ব্যাং থিয়োরির একটি এপিসোডে মাধুরী দীক্ষিতকে ‘যৌনকর্মী’ বলে সম্বোধন করা হয়। এই ধরনের মন্তব্য অত্যন্ত অপমানজনক এবং সম্মানহানিও বটে।

মাধুরীকে ‘যৌনকর্মী’ বলায় নেটফ্লিক্সকে আইনি নোটিশ

মিঠুন বিজয় জানান, এই এপিসোড সরানো না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কেননা, এই ধরনের উক্তি সামাজিক অবক্ষয়কেও বাড়ি তোলে। তাই দ্রুত এই ধরনের সংলাপ বাতিল করা উচিত।

তার ভাষ্য, কোনো মহিলার নাম করে এই ধরনের উক্তি মোটেই সঠিক নয়। মাধুরী দীক্ষিতের জায়গায় অন্য কোনো মহিলার নাম নেওয়া হলেও সেটা অপমানজনক হত। শুধুমাত্র জনপ্রিয় হওয়ার জন্য এ ধরনের সংলাপ ব্যবহার করা মোটেই উচিত নয়।’

মিঠুন আরও জানিয়েছেন, ‘নেটফ্লিক্স যদি উপযুক্ত পদক্ষেপ না নেয়, তাহলে আরও কড়া হতে হবে।’

সূত্র: কইমই

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit