বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

রাজধানীতে আজও তীব্র যানজট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : পবিত্র রমজান শুরুর পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকালের তুলনায় মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির চাপ কিছুটা কম হলেও বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। রাজধানীর উত্তরা, বনানী, মহাখালী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি মোড়, ফার্মগেট, শাহবাগ, মৎস্যভবন ও পল্টন সড়কে সকাল থেকে ছিল যানবাহনের চাপ। অফিসগামী যাত্রী ছাড়াও বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের দীর্ঘ সময় যানজটে বসে থাকতে হয়েছে। 

গতকালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের আগে বাসা থেকে বের হয়েও যানজটে আটকে থাকতে হয়েছে অনেককে। হাতিরঝিলের মহানগর প্রকল্পের সামনের সড়কে খোঁড়াখুঁড়ি করায় যানবাহনের মহানগর প্রকল্পের সামনে থেকে হাতিরঝিলের এফডিসি মোড় পর্যন্ত সড়কে যানবাহনের চাপ বেশি ছিল। এ সময় এফডিসি মোড় থেকে সোনারগাঁও মোড়ের রাস্তাটিতে যানবাহনের তীব্র চাপ দেখা গেছে। 

এ সড়কে যানবাহনের চাপ বেশি দেখে সাতরাস্তা দিয়ে মেয়র আনিসুল হক সড়ক ঘুরে কারওয়ান বাজার আসতে গিয়েও ব্যাপক যানজটে পড়তে হয়েছে। এ সময় মেয়র আনিসুল হক সড়কের বিসিক ভবনের সামনে থেকে কারওয়ান বাজার রেলগেট পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান যানজটের তিনটি কারণের কথা জানিয়েছেন। 

তার মতে, রমজান মাসে অফিসের সময় কমে যাওয়ায় পুরো ১২ ঘণ্টার চাপ এখন ৮ ঘণ্টায় ঠেকেছে। সংগত কারণেই যানজট বেড়ে গেছে। এর পাশাপাশি রাজধানীতে বিভিন্ন স্থানে চলছে খোঁড়াখুঁড়ির কাজ। এতে যানজট পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আর তৃতীয় কারণ হলো, গুলশান বা উত্তরার মতো যেসব সড়কে দ্রুতগতির যান বেশি চলাচল করে, সেখানে হঠাৎ যানজটের সৃষ্টি হলে এর প্রভাব অন্য এলাকাগুলোতেও পড়ে। 

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, রমজান এলে ঢাকা শহরে যানজট বেড়ে যায়। সড়কের উভয় পাশে অবৈধ পার্কিং ও ফুটপাত দখল এবং যত্রতত্র গাড়ি চলাচলে যানজটের সৃষ্টি হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ট্রাফিক পুলিশসহ থানা পুলিশ সদস্যরা যানজট নিরসনে বাড়তি ডিউটি করছেন। কিন্তু ঢাকা শহরের যানজট নিরসন পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সড়কে চলাচলকারী সবার এ বিষয়ে সহযোগিতা প্রয়োজন।
 

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit