সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

নেত্রকোনায় মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৪৩ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রোববার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন স্মৃি সৌধে শ্রদ্ধা নিবেদন করে।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শহীদ স্মৃতিস্তম্ভে প্রত্যুষে বিন¤্র শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার। সকাল ৮টায় জেলা শহরের সাতপাই স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit