শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

জর্ডান ছেড়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আরব দেশ জর্ডানে ছেড়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সেখানে নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেলন্ডনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি। স্থানীয় আরব জর্ডান ইনভেস্টমেন্ট ব্যাংকের (এজেআইবি) কাছে নিজেদের ব্যবসা বিক্রি করে দিচ্ছে ব্যাংকটি।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সাতটি বাজার থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

উদীয়মান বাজারের দিকে মনোযোগের অংশ হিসেবে লোকসানি বাজার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এজেআইবি।

জর্ডানের কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট, বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক ও ভোক্তা ঋণ এজেআইবির সঙ্গে একীভূত হয়ে যাবে।

জর্ডানে কর্মরত সব কর্মী এজেআইবিতে নিযুক্ত হবেন বলে এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে।

২০২২ সালের এপ্রিলে স্ট্যান্ডার্ড চার্টার্ড জানায়, অ্যাঙ্গোলা, ক্যামেরুন, গাম্বিয়া, জর্ডান, লেবানন, সিয়েরা লিওন ও জিম্বাবুয়ে থেকে ব্যবসা গুটিয়ে নিতে চায় তারা। অঞ্চলটির দ্রুত সম্প্রসারমাণ বাজার যেমন সৌদি আরব ও মিসরের মতো দেশে মনোযোগ বৃদ্ধির অংশ হিসেবে এ পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ডের। সূত্র: রয়টার্স

কিউটিভি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit