শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশের উড়ন্ত সূচনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : রনি-লিটনের ব্যাটে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ৫ ওভারে পাঁচজন বোলার এনেছেন স্টার্লিং, তবে লিটনদের আগ্রাসনের শিকার কমবেশি হয়েছেন সবাই। পঞ্চম ওভারে নিজের প্রথম ওভার করতে এসে ১১ রান দিয়েছেন লেগ স্পিনার গ্যারেথ ডিলানি। এর আগে ক্রেইগ ইয়াংয়ের প্রথম ওভারে এসেছে ১৬ রান। ৫ ওভারেই ৬১ রান তুলে ফেলেছে বাংলাদেশ। সর্বশেষ কোনো উইকেট না হারিয়ে ৮৬ রান করেছে টাইগার বাহিনী।

মোস্তাফিজ, হাসান মাহমুদ ও তাসকিন বোলিংয়ে দাপট দেখাবেন। আর স্পিনে সাকিব, মিরাজ ও নাসুম ত্রয়ী হাত ঘোরাবেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের একাদশ থেকে আছে একটিই পরিবর্তন—তানভীর ইসলামের জায়গায় এসেছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তানভীর অবশ্য এ সিরিজের দলেই নেই। 

দুই নতুন মুখ রিশাদ হোসেন ও জাকের আলীর সঙ্গে একাদশের বাইরে আছেন শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডয়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit