রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

চৌগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৫৭ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করা হয়। সকাল ৬টা ৩০মিনিটে শহীদ মশিউর নগর স্মৃতিসৌধ, সকাল ৭টায় মহান স্বাধীনতার যুদ্ধক্ষেত্র উপজেলার জগন্নাথপুরে মুক্তিনগর স্মৃতিসৌধ, সকাল ৭টা ৩০মিনিটে চৌগাছার মুক্তিযুদ্ধ ভাস্কর্যে এবং সকাল ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর মূর‌্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পরে পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ চৌগাছা থানা, চৌগাছা উপজেলা সরকারি মডেলহাসপাতাল, সোনালি ব্যাংক, চৌগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, প্রেসক্লাব চৌগাছা, চৌগাছা পাবলিক লাইব্রেরী, চৌগাছার সরকারি কলেজ, সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মৃধাপাড়া মহিলা কলেজ, এসএম হাবিবুর রহমান পৌর কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, পাশাপোল আমজামতলা মডেল কলেজ, হাজী সর্দার মর্ত্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়, ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর সকাল ৮টা ৩০ মিনিটে সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ প্রদর্শনী শেষে বেলা ১০টায় উপজেলা পরিষদ বৈশাখী মঞ্চে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. নাসির উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার, প্রেসক্লাব চৌগাছার সাধারণ স¤পাদক জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজসহ জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ওসামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালী ও মুক্তিযুদ্ধ ভাস্কর্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ২৬ মার্চে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে র‌্যালি করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপাতি বীরমুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ এবিএম আহসানুল হক আহসান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম রাজ, কাউন্সিলর আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক তবিবর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহবুবুল আলম রিংকু, সহ-প্রচার স¤পাদক শফিক হায়দার লাভলু, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম সাধারণ স¤পাদক ও নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit