রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১২৮ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসুচির মধ্যে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও প্রশাসন, আটোয়ারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমান্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), জাতীয় পার্টি, জাসদ, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজ, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, বিএম কলেজ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ, প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বীর শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অন্যান্য কর্মসুচির মধ্যে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছিল অন্যতম। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শিত হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় আকর্ষনীয় ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ওসি মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, কৃষি অফিসার নুরজাহান খাতুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ,অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন প্রমুখ। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম , বিভিন্ন দপ্তর ও এনজিও প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা সহ আমন্ত্রীত অতিথিগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit