শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আদার রস লাগান মাথায়, সারা বছর মুক্ত থাকবেন খুশকি থেকে!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৯০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আদা কেবল রান্নার স্বাদ বাড়ায় না, স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা নিরাময়েও দারুণ উপকারী। আদার অ্যান্টি-অক্সিডেন্ট গুণাবলী শরীরের প্রদাহ কমাতে কার্যকর। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এই মশলা। এর পাশাপাশি খুশকি সারাতেও ভালো কাজ করে আদা। খুশকি চুল পড়ার অন্যতম কারণ।

আদার রসে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। যে কারণে এটি স্ক্যাল্প ইনফেকশন সারাতে পারে এবং মাথার ত্বক সুস্থ রাখে। চুল পড়াও রোধ হয়। দেখে নিন, খুশকি সারাতে কী ভাবে ব্যবহার করবেন আদা।আদার রস অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক গুণ সমৃদ্ধ আদা খুশকি তাড়াতে দারুণ কার্যকর। এটি স্ক্যাল্পে রক্ত​​সঞ্চালনও বাড়ায়। আদার রস মাথার ত্বকে ভালো ভাবে লাগিয়ে নিন। এ ছাড়া, আপনি চাইলে লেবুর রসের সঙ্গেও আদার রস মিশিয়ে লাগাতে পারেন।

আদার শ্যাম্পু:

সালফেট-মুক্ত শ্যাম্পুতে এক চামচ আদার রস মিশিয়ে, তা দিয়ে শ্যাম্পু করুন। এই শ্যাম্পু শুধুমাত্র খুশকিই সারাবে না, পাশাপাশি ধুলো-ময়লা থেকেও চুল পরিষ্কার করবে।

আদার রস মেশানো তেল:

আদা মিশ্রিত তেল খুশকি দূর করতে অত্যন্ত উপকারি। নারকেল তেলের সঙ্গে আদা মিশিয়ে মাথায় লাগান। এই তেল অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। নিয়মিত এই তেল ব্যবহার করলে খুশকি থেকে মুক্তি মিলবে।

আদার পানি:

আপেল সাইডার ভিনেগার এবং চালের পানির সঙ্গে আদা মিশিয়ে মাথায় লাগান। খুশকির চিকিৎসায় দারুণ কার্যকর এই মিশ্রণ। এই পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এতে চুলের জেল্লা ফিরবে, পাশাপাশি খুশকিও সারবে। হেয়ার মাস্ক হেয়ার মাস্ক চুলে আর্দ্রতা বজায় রাখে এবং চুলকে ক্ষতি হওয়া থেকে বাঁচায়। হেয়ার মাস্কে আদার রস মিশিয়ে মাথায় লাগান। এই মিশ্রণ ভিতর থেকে চুল ও স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং খুশকিও সারায়।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit