রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া, জানালেন পুতিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া মিত্র  ও প্রতিবেশী দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার এ ঘোষণা দিয়েছেন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এটা করছে। মিত্রদেশগুলোতে অনেক আগেই কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে তারা। সুতরাং, এখানে অস্বাভাবিক কিছু নেই। বিষয়টি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কথা হয়েছে জানিয়ে পুতিন বলেন, আমরা দুই দেশ (যুক্তরাষ্ট্রের মতো) একই কাজ করব বলে একমত হয়েছি।

সম্প্রতি ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পুতিন বলেছিলেন, এমনটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে। এর পরপরই শনিবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিলেন তিনি।

বেলারুশের সঙ্গে ইউক্রেনেরও বড় সীমান্ত রয়েছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। আক্রমণের জন্য তারা বেলারুশকেও ব্যবহার করেছে বলে ইউক্রেনের অভিযোগ রয়েছে। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit