শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মেসি বার্সায় ক্যারিয়ার শেষ করলে খুশি হবেন রোনালদিনহো

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার হয়ে লম্বা সময় খেলে এসেছেন লিওনেল মেসি। বনে গেছেন ক্লাবটির লিজেন্ড। কিন্তু তাদের সাথে বনাবনি না হওয়ার কারণে শেষ পর্যন্ত ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপও। তবে পিএসজির হয়ে যেন দিন দিন পারফরম্যান্স হারাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।  

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে হেরে বিদায় নিতে হয় পিএসজিকে। এরপরই লিগে এসে রেনের বিপক্ষে হার। পারফরম্যান্স খরায় ভুগতে থাকা এই ক্লাবে মেসিকে কি মানাবে? যদিও এই বয়সে এসেও পায়ের যাদু দেখাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা। তবে একাই কি সব করা যায়? যে কারণে ক্লাব পরিবর্তনের কথা এসেই যাচ্ছে।  

ফরাসি ক্লাবটির সঙ্গে চলতি মৌসুম শেষে চুক্তি পুরোবে মেসির। এরপর তিনি যাচ্ছেন কোথায়? যদিও আমেরিকান ক্লাব ইন্টার মায়ামি যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে বার্সেলোনায় ফেরার ব্যাপারেই বেশ আলোচনা হচ্ছে। কয়েকদিন আগে মেসির জাতীয় দলের সতীর্থ সের্হিও আগুয়েরো বলেছিলেন, বার্সাতে থেকেই যেন অবসর নেন মেসি। এবার সেই পথে হাটলে বার্সা লিজেন্ড রোনালদিনহোও।  

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার একটি ইভেন্টে অংশগ্রহণের সময় ব্রাজিলিয়ান এই তারকা জানান, যেখানেই যাক মেসিকে খুশী দেখতে চান তিনি। রোনালদিনহো বলেন, ‘আমি তাকে সুখী দেখতে চাই, সে যেখানেই থাকুক না কেন। ’তবে বার্সেলোনায় থেকে মেসি অবসর নিলে যে রোনালদিনহো খুশী হবেন সেটি অবশ্য লুকাননি ব্রাজিলিয়ান লিজেন্ড। তিনি বলেন, ‘এটা যুক্তিযুক্ত যে, বার্সার সঙ্গে এত বছর ধরে থেকে এতসব ইতিহাস সে গড়েছে, যেটি আমার খুবই ভালো লেগেছে। আমি মনে করি এটা খুব ভালো হবে যদি সে এখানে (বার্সেলোনায়) থেকে ক্যারিয়ার শেষ করে। ’

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit