শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

প্রতিদিন পরিচারকদের পা ছুঁয়ে প্রণাম করি : রাশমিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : ‘পুষ্পা’ সিনেমা দিয়ে রাতারাতি সর্বভারতীয় তারকা হয়ে ওঠেন রাশমিকা মান্দানা। স্পষ্ট কথা বলার জন্য নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন তবুও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তবে এবার রাশমিকার কথা শুনে মনে গলেছে তার নিন্দুকদের। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তার অনুরাগীরা।সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, প্রতিদিনই তিনি তার বাড়ির পরিচারকদের পা ছুঁয়ে প্রণাম করেন।

সহজাত স্বভাবের জন্য ভীষণ জনপ্রিয় এ অভিনেত্রী। পরিচারকের পা ছুঁয়ে প্রণামের কথা শুনে সকলেই আপ্লুত। রাশমিকা জানান, তিনি কোনো রকম শ্রেণিগত বিভাজনে বিশ্বাসী নন। অভিনেত্রীর কথায়, ‘জীবনে ছোট ছোট জিনিসগুলো আমার কাছে গুরুত্ব পায়। সকালে উঠে তাই আমার পোষ্যদের সঙ্গে সময় কাটাই। নিজের বন্ধুদের সঙ্গে দেখা করি।’

শোনা যাচ্ছে, বর্তমানে যা পারিশ্রমিক পান তা দিয়ে বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রাশমিকাকে শেষ দেখা গিয়েছে। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা ২’-এর কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit