শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বাড়ির ছোটরা যখন রোজা রাখে, তাদের জন্য

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাড়ির ছোটরা যখন রোজা রাখতে শুরু করে, তাদের উৎসাহ দিতে চাই স্পেশাল ইফতার আইটেম। বাইরের ভাজাপোড়া খাবার না এনে ঘরেই তৈরি করুন দারুণ মজার ক্রিসপি চিকেন ফ্রাই।

জেনে নিন সহজ রেসিপি

উপকরণ
মুরগির বুকের মাংস পছন্দমতো ছোট ছোট টুকরো করে নিন এক কাপ। রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, হলুদ, মরিচ, গোলমরিচ, জিড়ার গুঁড়া আধা চা চামচ করে, সয়া সব, টমেটো সব এক চা চামচ করে ও লবণ স্বাদমতো ।

 এছাড়া কর্নফ্লাওয়ার এক চা চামচ, ময়দা ১কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সরিষা গুঁড়া আধা চা চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো।

যেভাবে করবেন
প্রথমে মাংসের টুকরোগুলো ওপরের সব মশলা ও সস দিয়ে মেখে আধাঘণ্টা রেখে দিন।

এবার ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, সরিষা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মুরগির টুকরোগুলো এই ময়দার মিশ্রণে গড়িয়ে নিয়ে এক বাটি পানির মধ্যে ১০ সেকেন্ড রেখে তুলে নিন। এবার আবারও মাংসের টুকরোগুলো ময়দার মিশ্রণে দিয়ে খুব ভালো করে ঝেঁকে নিন।

একটি পাত্রে তেল গরম করে মাংসগুলো সোনালি করে ভেজে তুলুন। পছন্দের সস ও সালাদ দিয়ে পরিবেশন করুন। ইফতারে বাড়ির ছোট-বড় সবাই খুশি হয়ে যাবে এই ক্রিসপি চিকেন ফ্রাই খেয়ে।  

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit