শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ব্রাজিল বনাম মরক্কো: পরিসংখ্যানে এগিয়ে যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল লাতিন আমেরিকান দেশ, অন্যদিকে মরক্কো আরব-আফ্রিকান। দুই মহাদেশে অবস্থান হওয়ায় তাদের মুখোমুখি দেখা হয়েছে কমই। এখন পর্যন্ত মাত্র ২টি ম্যাচ খেলেছে তারা। যেখানে সব কটি ম্যাচেই ব্রাজিল জিতেছে। গোলের পরিসংখ্যানেও ব্রাজিল এগিয়ে।  তাদের ৫ গোলের বিপরীতে ব্রাজিলের জালে এক গোলও দিতে পারেনি মরক্কো।

 পরিসংখ্যানে ব্রাজিল একচ্ছত্রভাবে এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে মরক্কোও কম যাচ্ছে না। কাতার বিশ্বকাপেই সেমিফাইনাল খেলেছে দলটি। যেখানে ফ্রান্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-০ গোলে হারে তারা। একই টুর্নামেন্ট ব্রাজিল বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। অর্থাৎ বলা যায়, ব্রাজিলের জন্য একটা চ্যালেঞ্জিং ম্যাচই অপেক্ষা করছে মরক্কোর মাটিতে।


এই মুহূর্তে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ব্রাজিল। তাদের নাশে পাশে আছে ১৮৪০ রেটিং পয়েন্ট। ১৬৭২ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের ১১ নম্বরে আছে মরক্কো। ফলে সমর্থকরা জমজমাট ম্যাচ আশা করতেই পারেন।
ব্রাজিলের হয়ে এ ম্যাচে খেলবেন না নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভা। গত মাসে অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়া সিলভাকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। তার পরিবর্তে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন ক্যাসেমিরো। সেলেসাওদের এর আগেও নেতৃত্ব দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
মরক্কো ম্যাচে অধিনায়কত্ব করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ক্যাসেমিরো। তিনি বলেন, ‘আমি প্রস্তুত আছি। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ওপর আস্থা রাখার জন্য। তবে অন্য কেউ অধিনায়ক হলেও কোনো সমস্যা ছিল না। কারণ, দলে একতা রাখতে আমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। তিতের আলাদা ফিলোসফি ছিল, তাকে আমার যথেষ্ট শ্রদ্ধা করি। তবে মাঠে দলীয় প্রধান ও অভিজ্ঞ ফুটবলাররা সতীর্থ ও রেফারির সঙ্গে পারস্পরিক আলাপে বাড়তি সুবিধা পেয়ে থাকেন। এই সম্মান অবশ্য নিজ থেকেই অর্জন করে নিতে হয়।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit