শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে এই ম্যাচে নেই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ব্রুনো গুইমেরেস ও রাফিনহারাও নেই অন্তর্বর্তীকালীন কোচ র‌্যামন মেনেজেসের দলে। তাদের অনুপস্থিতিতে এডারসন, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, ক্যাসেমিরো ও লুকাস পাকুয়েতাদের ওপরই আশ্বাস টিম ম্যানেজমেন্টের।  রক্ষণভাগে ব্রাজিল দলে দেখা যেতে পারে রেনান লোদি, ব্রেমার, এডার মিলিটাও, এমারসন রয়্যালকে। রদ্রিগোম, ভিনির পাশাপাশি আক্রমণে থাকতে পারেন অ্যান্টোনি।

নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভা চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ায় মরক্কোর বিপক্ষে ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মিডফিল্ডার ক্যাসেমিরো। গত মাসে অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়া সিলভাকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। সেলেসাওদের এর আগেও নেতৃত্ব দিয়েছেন ক্যাসেমিরোর।

মরক্কো ম্যাচে অধিনায়কত্ব করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ক্যাসেমিরো। তিনি বলেন, ‘আমি প্রস্তুত আছি। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ওপর আস্থা রাখার জন্য। তবে অন্য কেউ অধিনায়ক হলেও কোনো সমস্যা ছিল না। কারণ, দলে একতা রাখতে আমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। তিতের আলাদা ফিলোসফি ছিল, তাকে আমার যথেষ্ট শ্রদ্ধা করি। তবে মাঠে দলীয় প্রধান ও অভিজ্ঞ ফুটবলাররা সতীর্থ ও রেফারির সঙ্গে পারস্পরিক আলাপে বাড়তি সুবিধা পেয়ে থাকেন। এই সম্মান অবশ্য নিজ থেকেই অর্জন করে নিতে হয়।’
প্রীতি ম্যাচে নামলেও সর্বত্র আলোচনায় ব্রাজিলের সম্ভাব্য নতুন কোচ। ঘুরেফিরে কার্লো আনচেলত্তির নাম এলেও দলের মিডফিল্ডার ক্যাসেমিরোর দৃষ্টি শুধু বর্তমানে। তিনি বলেন, ‘আনচেলত্তিকে আমি খুব ভালো করে জানি, তাকে খুব শ্রদ্ধাও করি। কিন্তু মনে রাখতে হবে, সে এখনও রিয়াল মাদ্রিদের কোচ। আর অন্তর্বর্তী হলেও এখানে মেনেজেসই এখন আমাদের দায়িত্বে। সে যদি ভালো করে আর অন্য কারো সঙ্গে ফেডারেশনের বনিবনা না হয়, তাহলে তার সুযোগ তো থাকছেই।’

ব্রাজিলের সম্ভাব্য একাদশ
এডারসন, রেনান লোদি, ব্রেমার, এডার মিলিটাও, এমারসন রয়্যাল, সান্তোস, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, ক্যাসেমিরো ও লুকাস পাকুয়েতা ও অ্যান্টোনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit