রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শার্শার যদুনাথপুর (হাড়িখালী) গ্রামের দুই ব্যাক্তির বিরুদ্ধে  অভিযোগ

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার যদুনাথপুর (হাড়িখালী) গ্রামের মোজাম শেখ ও সোবান শেখ নামে দুই ব্যাক্তির বিরুদ্ধে জোর পূর্বক পুকুরের পাড় ও কবর স্থানের মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। কবরের মাটি কাটার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

শার্শার যদুনাথপুর (হাড়িখালী) গ্রামের মৃত ফকির চাঁদ সরদারের ছেলে ইউছুপ আলী সরদার শার্শা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগে জানাগেছে, একই গ্রামের মৃত মতিয়ার শেখের দুই ছেলে মোজাম শেখ ও সোবান শেখ জোর করে ইউছুপ আলীর পুকুরের পাড় ও কবর স্থান থেকে জোর করে মাটি কেটে বিক্রি করছে। বিষয়টি ইউছুপ আলী প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভাবে হুমকি, ধামকি ও ভয় প্রদর্শন করছে। ইউছুপ আলী জানান তার প্রতিবেশি মোজাম শেখ ও সোবান শেখ দুষ্টু প্রকৃতির লোক।

তারা জোর করে তার পুকুরের পাড় থেকে ও পারিবারিক কবর স্থান থেকে মাটি কেটে বিক্রি করছে। বিষয়টি স্থানীয় প্রতিবেশিদের বললেও কেউ এগিয়ে আসেনি। কারন মোজাম শেখ ও সোবান শেখ সন্ত্রাসী ও ভয়ংকর প্রকৃতির লোক। যে কারনে ইউছুপ আলী সু বিচার পেতে শার্শা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। ইউছুপ আলী জানান, অভিযোগের পর তাৎক্ষনিক ভাবে মাটি কাটা বন্ধ হলেও প্রশাসনিক ভাবে এখনও স্থায়ী কোন ব্যবস্থা নেয়নি। যে কারনে এখনও মোজাম শেখ ও সোবান শেখ বিভিন্ন ভাবে ইউছুর আলীকে তাদের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষ আইনগত বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের জন্য শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবর প্রেরন করেছেন

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit